সোমবার, ২৯ জুন ২০২৬

অস্ত্র মামলায় ৩ ছিনতাইকারীর ১৭ বছরের কারাদণ্ড

- Advertisement -
Single page 1st Paragraph

নগরীর পাঁচলাইশ থানার অস্ত্র মামলায় ৩ ছিনতাইকারীকে ১৭ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন একটি আদালত।

বুধবার দুপুরে চট্টগ্রামের দ্রæতবিচার ট্রাইব্যুনাল-৮ এর বিচারক শরীফুল আলম ভূঁঞা এ রায় দেন।

দন্ডপ্রাপ্তরা হলেন- হালিশহর থানার ছোটপুল কামাল সর্দার বাড়ির মো.সেলিমের ছেলে মো.আরিফ, নোয়াখালীর চর জব্বার থানার জোড়াখালি এলাকার আব্দুল মালেকের ছেলে মো.এনামুল হক ও ভোলা জেলার লালমোহন থানার মির্জা আলীর ছেলে শামসুদ্দিন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে অনুপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ৩ মার্চ নগরীর নাসিরাবাদ হাউজিং সোসাইটির অংকুর স্কুলের সামনে ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় তিন ছিনতাইকারীকে জনগণ আটক করে থানায় খবর দেয়। পরে ঘটনাস্থলে পুলিশ এসে তাদের গ্রেফতার করেন। এ সময় তাদের কাছ থেকে একটি এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। এ ঘটনায় তৎকালীন পাঁচলাইশ থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। ২০০৭ সালের ১৪ জুন আদালতে তিনজনের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। বিচারকালে রাষ্ট্রপক্ষে ৪ জনের সাক্ষ্য নেওয়া হয়।

আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বিষয়টি নিশ্চিত করে বলেন, পাঁচলাইশ থানার অস্ত্র মামলায় ৩ জন ছিনতাইকারীকে ১৭ বছর করে সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। অস্ত্র রাখার দায়ে ১০ বছর এবং কার্তুজ রাখার দায়ে ৭ বছর করে সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। আসামিরা জামিনে গিয়ে পলাতক রয়েছে বলেও জানান তিনি।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...