বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

ন্যাশনাল কারাতে চ্যাম্পিয়নশিপে লামার ‘মহামুনি শিশু সদন’র জয় জয়কার

মো. নুরুল করিম আরমান, লামা (বান্দরবান)
- Advertisement -
Single page 1st Paragraph

জাতীয় পর্যায়ে আবারো সাফল্যের গল্প লিখলেন বান্দরবান জেলার লামা উপজেলার মহামুনি শিশু সদনের শিক্ষার্থীরা। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ২৯তম জাতীয় কারাতে প্রতিযোগিতা-২০২৫ এ ৩টি স্বর্ণপদকসহ ৪টি রৌপ্য জিতেছেন তারা। গত ৯ মে থেকে ১১ মে পর্যন্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে অংশ গ্রহণ করেন নুমে, সিংক্যউ, উথোয়াইম্রা, ঙেংলংরুইতুম, তুমপং,রেংহিং সহ দেশের ৮৭টি দলের মোট ৭৪০ জন খেলোয়াড়। পুরুষ ও নারী মিলিয়ে ২১টি ওজন শ্রেণিতে প্রতিযোগিতা চলে। এতে সিংক্যউ-১টি, রেংহিং- ১টি, নুমে-২টি স্বর্ণ ও উথোয়াইম্রা,ঙেংলং,রুইতুম,তুংপং ১টি রৌপ্য অর্জন করেন।
জানা যায়, মহামুনি শিশু সদনের পরিচালক ও কারাতে কোচ সিংমং ও কারাতে কোচ জ উ প্রু’র হাত ধরে তাদের কারাতে হাতেখড়ি। লামা পৌরসভা এলাকার সাবেক বিলছড়ি এলাকায় শিশু সদনটির অবস্থান।
স্বর্ণ ও রৌপ্য জয়ী সিংক্যউ, রেংহিং, নুমের মতে, এই সাফল্যে আমাদের মহামুনি শিশু সদনে পরিচালক কারাতে কোচ সিহান সিংমং সেনসি এবং সেন্সি জউপ্রু’র অবদান।
স্বর্ণ ও রৌপ্য অর্জনের সত্যতা নিশ্চিত করে মহামুনি শিশু সদনের পরিচালক সিংমং বলেন, এটা মহামুনি শিশু সদনে ধারাবাহিক অর্জন। আশা করি, এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
মহামুনি শিশু সদন শিক্ষার্থীদের অর্জন, গোটা লামা উপজেলাবাসীর জন্য একটি বিশেষ অর্জন বলে জানান, লামা উপজেলা নির্বাহী অফিসার মো.মঈন উদ্দিন। তিনি বলেন, উপজেলাবাসীর পক্ষ থেকে মহামুনি শিশু সদনের মঙ্গল কামনা করছি।

এই বিভাগের সব খবর

নগরের সৌন্দর্য বিনষ্টকারী স্থাপনা অপসারণ করলেন চসিক প্রশাসক ডা. শাহাদাত

চট্টগ্রাম নগরের সৌন্দর্য রক্ষা, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং নাগরিকদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং বিলবোর্ড, ব্যানার ও পোস্টার অপসারণ...

চট্টগ্রামের আনোয়ারায় ২টি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

জেলার আনোয়ারায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) ও চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) বিজন কান্তি সরকার। বুধবার বেলা...

২০৩০ বিশ্বকাপের ভেন্যু পরিদর্শনে ফিফার প্রতিনিধি দল

২০৩০ ফুটবল বিশ্বকাপের ভেন্যু নির্বাচনের অংশ হিসেবে আগামী নভেম্বর ও ডিসেম্বরে স্পেন, পর্তুগাল ও মরক্কোর সম্ভাব্য আয়োজক শহরগুলো পরিদর্শন করবে ফিফা। মঙ্গলবার বিশ্ব ফুটবলের...

সর্বশেষ

নগরের সৌন্দর্য বিনষ্টকারী স্থাপনা অপসারণ করলেন চসিক প্রশাসক ডা. শাহাদাত

চট্টগ্রাম নগরের সৌন্দর্য রক্ষা, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং...

চট্টগ্রামের আনোয়ারায় ২টি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

জেলার আনোয়ারায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) ও চায়না...

২০৩০ বিশ্বকাপের ভেন্যু পরিদর্শনে ফিফার প্রতিনিধি দল

২০৩০ ফুটবল বিশ্বকাপের ভেন্যু নির্বাচনের অংশ হিসেবে আগামী নভেম্বর...

পার্বত্য চট্টগ্রামের অস্থিরতা নিরসনে রাজনৈতিক ও সামাজিক ঐকমত্য প্রয়োজন: মীর হেলাল

পার্বত্য চট্টগ্রামে চলমান অস্থিরতা ও সংঘাত নিরসনে দলমত নির্বিশেষে...

রমজানে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পণ্য আমদানির পাইপলাইনে রয়েছে : বাণিজ্যমন্ত্রী

আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে...

কর্ণফুলী ওপর দেশের প্রথম ক্যাবল-স্টেইড সেতু নির্মাণের উদ্যোগ

খরস্রোতা কর্ণফুলী নদীর ওপর নির্মিত হতে যাচ্ছে দেশের প্রথম...