শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় মো. ফয়সাল মুনতাসির (২৪) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও একজন।

গতকাল শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে হাটহাজারী পৌরসভার বড়ুয়া পাড়াস্থ হাটহাজারী নাজিরহাট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুনতাসির উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডস্থ হেদায়েত আলী বাড়ির প্রবাসী মো. কামাল উদ্দিনের ছেলে। গুরুতর আহত তুষার ফটিকছড়ি উপজেলার বক্তপুর তালুকদার বাড়ির মো. নুরুল আলমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে নিহত ফয়সাল মুনতাসির তার বন্ধু তুষার আবদুল্লাহ সহ মোটরসাইকেল চালিয়ে সমিতিরহাট এলাকায় এক বন্ধুর গায়ে হলুদ অনুষ্ঠানে যায়। অনুষ্ঠান থেকে বাসায় ফেরার পথে হাটহাজারী নাজিরহাট আঞ্চলিক মহাসড়ক অতিক্রম করার সময় নাজিরহাটমুখী বেপরোয়া গতির একটি ড্রাম ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তারা দুইজন গুরুতর আহত হয়।

স্থানীয়রা উদ্ধার করে তাদেরকে একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক মুনতাসিরকে মৃত ঘোষণা করেন। আহত তুষারকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে রেফার করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাউজান হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ মো. আসাদুল্লাহ হাওলাদার জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় একজন মারা গেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

এই বিভাগের সব খবর

অপহরণের নাটক সাজিয়ে নিজেই চাইলেন মুক্তিপণ, র‌্যাবের অভিযানে উদ্ধার

অনলাইন জুয়ায় আসক্ত হয়ে জমে যাওয়া ঋণের টাকা মেটাতে নিজেই নিজের অপহরণের নাটক সাজিয়েছিলেন মো. আরিফুর রহমান (২৯)। উদ্দেশ্য ছিল পরিবারের কাছ থেকে মুক্তিপণ...

হাটহাজারী-নাজিরহাট রোডে ডিভাইডার ও সড়ক সম্প্রসারণের তাগিদ ভূমি প্রতিমন্ত্রীর

চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, সড়ক দুর্ঘটনা রোধ ও জনস্বার্থ সুরক্ষায় হাটহাজারী থেকে নাজিরহাট সড়কে দ্রুত রোড ডিভাইডার স্থাপন এবং সড়ক সম্প্রসারণের জোর তাগিদ দিয়েছেন...

ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ চট্টগ্রামে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন

ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ অডিটোরিয়ামে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে সপ্তাহব্যাপী কেরাত, নাত, উপস্থিত বক্তৃতা, সীরাতুন্নবী (সা.) কুইজ ও ইসলামিক ক্যালিগ্রাফি প্রতিযোগিতার পুরস্কার...

সর্বশেষ

অপহরণের নাটক সাজিয়ে নিজেই চাইলেন মুক্তিপণ, র‌্যাবের অভিযানে উদ্ধার

অনলাইন জুয়ায় আসক্ত হয়ে জমে যাওয়া ঋণের টাকা মেটাতে...

হাটহাজারী-নাজিরহাট রোডে ডিভাইডার ও সড়ক সম্প্রসারণের তাগিদ ভূমি প্রতিমন্ত্রীর

চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, সড়ক দুর্ঘটনা রোধ ও জনস্বার্থ...

ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ চট্টগ্রামে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন

ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ অডিটোরিয়ামে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.)...

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায়...

আনুষ্ঠানিক প্রস্তাব এলে বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চালু হতে পারে

ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রস্তাব আসলে পদ্মা সেতুর ওপর...

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে...