সোমবার, ২৯ জুন ২০২৬

চান্দগাঁওয়ে ক্রিস্টাল মেথসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার খাজা রোডের বাদামতল এলাকা থেকে ১৮৫ গ্রাম আইসসহ (ক্রিস্টাল মেথ) দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। জব্দ করা আইসের আনুমানিক মূল্য ১৮ লাখ ৫০ হাজার টাকা।

বুধবার (১৮ মে) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে মঙ্গলবার (১৭ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- কক্সবাজার জেলার টেকনাফ থানার মধ্যম হ্নীলা হোয়াক্যং নয়াপাড়ার আব্দুর রহিমের ছেলে মো. হামিদ হোসেন (২৮) ও রাঙ্গুনিয়া থানার ইসলামপুর ইউনিয়নের ছাদেক নগর গাবতল এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে মো.ফারুক (৩৮)।

চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মঈনুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে খাজা রোড বাদামতল ইব্রাহীম সওদাগরের বিল্ডিং এর সামনে পুকুর পাড় থেকে মো. হামিদ হোসেন ও মো. ফারুককে গ্রেফতার করা হয়। হামিদের দেহ তল্লাশি করে একটি সাদা পলিথিনে মোড়ানো ১০০ গ্রাম আইস (ক্রিস্টাল মেথ) ও মো. ফারুকের দেহ তল্লাশি করে একটি সাদা পলিথিনে মোড়ানো ৮৫ গ্রাম আইস (ক্রিস্টাল মেথ) উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ক্রিস্টাল মেথের দাম আনুমানিক ১৮ লাখ ৫০ হাজার টাকা।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে আইস (ক্রিস্টাল মেথ) সংগ্রহ করেন। চট্টগ্রাম নগরে ও দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের কাছে বিক্রি করে আসছিল।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে। আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...