বুধবার, ২২ জুলাই ২০২৬

রামগড়ে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

“আত্মমানবতার সেবা ও বিশ্বশান্তির অঙ্গীকার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রামগড়ে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস-২০২৫। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (৮ মে) সকালে উপজেলা পরিষদ টাউন হল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি রামগড় বাজার প্রদক্ষিণ শেষে টাউন হলে এসে আলোচনা সভায় মিলিত হয়। যুব রেড ক্রিসেন্ট রামগড় উপজেলা দলের যুব প্রধান আবু বক্কর ছিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ি ইউনিটের আজীবন সদস্য হাফেজ আহাম্মদ ভূঁইয়া। সভায় আরও উপস্থিত ছিলেন রামগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য নিজাম উদ্দিন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি বাহার উদ্দিন, রেড ক্রিসেন্ট ইউনিটের আজীবন সদস্য অ্যাডভোকেট কবির হোসেন, সাবেক যুব প্রধান ও খাগড়াছড়ি ইউনিটের সিনিয়র সদস্য করিম শাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনায় বক্তারা বলেন, রেড ক্রস আন্দোলনের প্রতিষ্ঠাতা জিন হেনরি ডুনান্টের আদর্শে অনুপ্রাণিত হয়ে মানবতার কল্যাণে কাজ করে যেতে হবে। তাঁদের মতে, শান্তিপূর্ণ ও সহনশীল সমাজ গঠনে রেড ক্রিসেন্টের আদর্শ চর্চা অপরিহার্য।

পরে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়|

এই বিভাগের সব খবর

পরিবর্তন শুরু করতে হবে ঘর থেকেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যকর ও নিরাপদ চট্টগ্রাম গড়ে তুলতে হলে পরিবর্তন শুরু করতে হবে নিজের ঘর থেকেই।...

নগরে মাদক-কিশোর গ্যাং দমনে আরো কঠোর হওয়ার নির্দেশ সিএমপি কমিশনারের

চট্টগ্রাম মহানগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত করতে চুরি, ছিনতাই, মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাং দমনে সব ইউনিটকে আরো কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম মেট্টোপলিটন...

সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ডিপফেক, ভুয়া তথ্য (ডিসইনফরমেশন), মিথ্যাচার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর...

সর্বশেষ

পরিবর্তন শুরু করতে হবে ঘর থেকেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, পরিচ্ছন্ন,...

নগরে মাদক-কিশোর গ্যাং দমনে আরো কঠোর হওয়ার নির্দেশ সিএমপি কমিশনারের

চট্টগ্রাম মহানগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত করতে চুরি, ছিনতাই,...

সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর...

বিনিয়োগ আকৃষ্ট করতে ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করা হবে: মুক্তাদির

বাংলাদেশের অর্থনীতিতে নতুন বিনিয়োগ আকৃষ্ট করতে ব্যবসাবান্ধব পরিবেশ তৈরির...

মহেশখালীর এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটি, কমেছে গ্যাসের সরবরাহ

মহেশখালীর এলএনজি টার্মিনালগুলোতে কারিগরি ত্রুটির কারণে দৈনিক প্রায় ৪৫...

রাঙ্গামাটিতে পাহাড় ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ

জেলার রাজস্থলী উপজেলায় আজ পাহাড় ধস ও বন্যা উপদ্রুত...