বুধবার, ২২ জুলাই ২০২৬

হৃদরোগে মৃত্যুহার কমাতে খাগড়াছড়িতে তিন দিনের প্রশিক্ষণ

 খাগড়াছড়ি প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসজনিত কারণে হৃদরোগ, স্ট্রোক ও অন্ধত্বের হার বাড়ছে খাগড়াছড়ি জেলায়। এ বাস্তবতায় প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় কার্যকর পদক্ষেপ নিতে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৬-৮ মে খাগড়াছড়ি সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে জেলার সরকারি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা অংশ নেন।

কর্মশালার আয়োজন করে স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ (এনসিডি) কর্মসূচি এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ। সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবেরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান রিসোর্স পার্সন ছিলেন বাংলাদেশ হাইপারটেনশন কন্ট্রোল ইনিশিয়েটিভ প্রোগ্রামের অতিরিক্ত পরিচালক ডা. মাহফুজুর রহমান ভূঁইয়া। তিনি বলেন, “২০২৫ সালের মধ্যে দেশে হৃদরোগজনিত মৃত্যুহার এক-চতুর্থাংশ কমিয়ে ২৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নেওয়া হয়েছে। পাশাপাশি উচ্চ রক্তচাপ ও লবণ ব্যবহারের হারও উল্লেখযোগ্যভাবে কমানোর পরিকল্পনা রয়েছে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. রতন খীসা, চট্টগ্রাম বিভাগের ডিভিশনাল প্রোগ্রাম অফিসার ডা. শাহিনুল ইসলাম, সার্ভেইল্যান্স মেডিকেল অফিসার ডা. রাইসুল ইসলাম ও খাগড়াছড়ি প্রেস ক্লাব সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য্য। প্রশিক্ষণের শেষ দিন প্রতিটি উপজেলার এনসিডি কর্নারে ডিজিটাল স্বাস্থ্যসেবা চালুর অংশ হিসেবে ট্যাবলেট ডিভাইস হস্তান্তর করা হয়।

এই বিভাগের সব খবর

পরিবর্তন শুরু করতে হবে ঘর থেকেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যকর ও নিরাপদ চট্টগ্রাম গড়ে তুলতে হলে পরিবর্তন শুরু করতে হবে নিজের ঘর থেকেই।...

নগরে মাদক-কিশোর গ্যাং দমনে আরো কঠোর হওয়ার নির্দেশ সিএমপি কমিশনারের

চট্টগ্রাম মহানগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত করতে চুরি, ছিনতাই, মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাং দমনে সব ইউনিটকে আরো কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম মেট্টোপলিটন...

সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ডিপফেক, ভুয়া তথ্য (ডিসইনফরমেশন), মিথ্যাচার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর...

সর্বশেষ

পরিবর্তন শুরু করতে হবে ঘর থেকেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, পরিচ্ছন্ন,...

নগরে মাদক-কিশোর গ্যাং দমনে আরো কঠোর হওয়ার নির্দেশ সিএমপি কমিশনারের

চট্টগ্রাম মহানগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত করতে চুরি, ছিনতাই,...

সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর...

বিনিয়োগ আকৃষ্ট করতে ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করা হবে: মুক্তাদির

বাংলাদেশের অর্থনীতিতে নতুন বিনিয়োগ আকৃষ্ট করতে ব্যবসাবান্ধব পরিবেশ তৈরির...

মহেশখালীর এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটি, কমেছে গ্যাসের সরবরাহ

মহেশখালীর এলএনজি টার্মিনালগুলোতে কারিগরি ত্রুটির কারণে দৈনিক প্রায় ৪৫...

রাঙ্গামাটিতে পাহাড় ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ

জেলার রাজস্থলী উপজেলায় আজ পাহাড় ধস ও বন্যা উপদ্রুত...