চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী ডিটি রোড ও পোর্ট কানেকটিং রোডের সংযোগ সড়কে রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার দায়ে ৭ প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিকের) ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার পরিচালিত এই অভিযানের নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।
এসময় তিনি বলেন, পাহাড়তলী ডিটি রোড ও পোর্ট কানেকটিং রোডের সংযোগ সড়কের উভয় পাশে রাস্তা ও ফুটপাত দখল করে পুরাতন লোহা ও মেশিনারী সামগ্রীর ব্যবসা পরিচালনা করে জনসাধারণের চলাচলে ভোগান্তি সৃষ্টির দায়ে ৭ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলার পাশাপাশি ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।
অভিযান চলাকালে চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্টোপলিটন পুলশ সদস্যরা ম্যাজিস্ট্রেটকে সহায়তা প্রদান করেন।

