রবিবার, ১৪ জুন ২০২৬

পাহাড় ও বৃক্ষ নিধন

লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ১৬ লাখ টাকা জরিমানা

মো. নুরুল করিম আরমান, লামা (বান্দরবান) প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

বান্দরবান জেলার লামা উপজেলায় ‘লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ নামক একটি কোম্পানীকে ১৬ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। পাহাড় ও গাছ কেটে পরিবেশ দূষণের কারণে এ জরিমানা নির্ধারণ করা হয়।
মঙ্গলবার (৬ মে) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন, পরিবেশ অধিদপ্তরের বান্দরবান কার্যালয়ের সহকারী পরিচালক মো. রেজাউল করিম। তিনি জানান, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত- ২০১০) এর ধারা- ৭ এর আলোকে ‘লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ নামক ওই কোম্পানীকে ১৬ লাখ টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়। পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় পরিবেশ অধিদপ্তর কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
জানা যায়, উপজেলার সরই ইউনিয়নের আন্ধারী খালের উৎপত্তিস্থলে পাহাড় আর গাছ কেটে রাবার ফ্যাক্টরি নির্মাণের কাজ শুরু করে লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এতে একমাত্র পানির উৎস আন্ধারী খালের পানি ফ্যাক্টরির বর্জ্যে দূষিত হয়ে হয়ে বিশুদ্ধ পানি সংকট, ১২০ একর ফসলি জমি অনাবাদি সহ জীববৈচিত্র হুমকির সম্মুখীন. এমন সংবাদ বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ায় ব্যাপক প্রচারের পর বিষয়টি নজরে আসে পরিবেশ অধিদপ্তরের।
এ বিষয়ে লামা রাবার ইন্ড্রাস্ট্রিজের পরিচালক মো. কামাল উদ্দিন বলেন, আমরা ফ্যাক্টরি স্থাপনের জন্য সবেমাত্র স্থান নির্ধারণ করেছি, সেখানে পাহাড় ও গাছ কাটা হয়নি। এরপরও পরিবেশ অধিদপ্তরের জরিমানা নির্ধারণের ঘটনায় আমরা মর্মাহত। দ্রুত এ রাযের বিরুদ্ধে আপিল করা হবে।

এই বিভাগের সব খবর

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘আমি দেশের সকলের কাছে আহ্বান জানাব আপনার সন্তানের ভবিষ্যতের কথা...

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন । তিনি আজ দুপুরে পিএমখালি ইউনিয়নের পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদকে (৪৫) দিনদুপুরে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার (১৩ জুন) দুপুর...

সর্বশেষ

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ...

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট...

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি। তাই...

নিজে গাড়ী চালিয়ে খাল খনন কর্মসূচিস্থলে গেলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার বিমানবন্দরে নেমে নিজেই গাড়ি চালিয়ে...