রবিবার, ২১ জুন ২০২৬

এবার ব্যাটারি রিক্সার গ্যারেজে গিয়ে অভিযান

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

জননিরাপত্তা নিশ্চিতকরণ, সড়ক পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং বিদ্যুৎ ব্যবস্থার অপব্যবহার রোধে চট্টগ্রাম নগরীর বিভিন্ন জায়গায় যৌথ অভিযান চালিয়েছে সিএমপি এবং জেলা প্রশাসন। এই একযোগে পরিচালিত অভিযানে বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় ও অবৈধ কার্যক্রম বন্ধ করা হয়।

সোমবার (২১ এপ্রিল) নগরীর চান্দগাঁও অক্সিজেন মোড় ও ডবলমুরিং এলাকায় এই অভিযান পরিচালনা করে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে জেলা প্রশাসন।

অক্সিজেন মোড় এলাকায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদমান সহিদ এবং সুব্রত হালদার। এ সময় সড়কে অবৈধভাবে চলাচলকারী অটোরিকশা ও লাইসেন্সবিহীন যানবাহনের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী মোট ৪টি মামলায় ৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। জনসাধারণের চলাচলে নিরাপত্তা এবং যানজট নিরসনে এ ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান ম্যাজিস্ট্রেটরা।

অন্যদিকে, ডবলমুরিং এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার চার্জিং গ্যারেজে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মঈনুল হাসান। অভিযানকালে দুটি পৃথক গ্যারেজে অননুমোদিত চার্জিং ব্যবস্থা ও বিদ্যুৎ সংযোগের অনিয়মের প্রমাণ পাওয়ায় মোট ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

এছাড়া, চান্দগাঁও এলাকায় তিনটি অনুমোদনহীন অটোরিকশা চার্জিং স্টেশন বন্ধ করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইউসুফ হাসান।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা প্রশাসন চট্টগ্রামের উদ্যোগে নগরবাসীর নিরাপত্তা, সড়ক ব্যবস্থায় শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং বিদ্যুৎ ব্যবহারে সঠিকতা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে বলে জেলা প্রশাসন সূত্রে জানানো হয়।

এই বিভাগের সব খবর

ওরশের আলোয় মানবতার ঘর: রাউজানে গৃহহীনদের পাশে গাউসিয়া কমিটি

বাংলাদেশে ওরশ শরীফ মানেই সাধারণত ধর্মীয় আলোচনা, মিলাদ-মাহফিল, জিকির-আজকার কিংবা তবারক বিতরণের আয়োজন। তবে সেই প্রচলিত ধারার বাইরে গিয়ে আধ্যাত্মিক স্মরণানুষ্ঠানকে মানবকল্যাণের এক অনন্য...

ফটিকছড়িতে খাঁদের পানিতে ডুবে শিশু মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে খাঁদের পানিতে ডুবে তাসফিয়া নামের চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২১ জুন)উপজেলার ভূজপুর থানাধীন নারায়ণহাটে এই দুর্ঘটনা ঘটে। নিহত...

পাকিস্তানকে হারিয়ে তৃতীয় স্থানে উঠল বাংলাদেশ

ব্যাটার স্বর্ণা আক্তারের ক্যামিও ইনিংস এবং দুই বাঁ-হাতি স্পিনার সানজিদা আক্তার মেঘলা ও নাহিদা আক্তারের বোলিং নৈপুণ্যে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ-১-এ নিজেদের তৃতীয় ম্যাচে...

সর্বশেষ

ওরশের আলোয় মানবতার ঘর: রাউজানে গৃহহীনদের পাশে গাউসিয়া কমিটি

বাংলাদেশে ওরশ শরীফ মানেই সাধারণত ধর্মীয় আলোচনা, মিলাদ-মাহফিল, জিকির-আজকার...

ফটিকছড়িতে খাঁদের পানিতে ডুবে শিশু মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে খাঁদের পানিতে ডুবে তাসফিয়া নামের চার বছর...

পাকিস্তানকে হারিয়ে তৃতীয় স্থানে উঠল বাংলাদেশ

ব্যাটার স্বর্ণা আক্তারের ক্যামিও ইনিংস এবং দুই বাঁ-হাতি স্পিনার...

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে...

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর...