মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬

তৃণমূল পর্যায়ে মানুষের আস্থা অর্জনে কাজ করছে নগর আওয়ামী লীগ : আবদুচ ছালাম

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম মহানগরের আওতাধীন ইপিজেড থানাস্থ ৩৯নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে ইউনিট ও ওয়ার্ড কমিটি গঠনকল্পে সাংগঠনিক আলোচনা ও মতবিনিময় সভা সোমবার বিকালে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট থানায় মহানগর আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক টিমের সমম্বয়কারী ও মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবদুচ ছালাম। সাংগঠনিক টিমের সদস্য আলহাজ্ব পেয়ার মোহাম্মদ, রোটারিয়ান মোহাম্মদ ইলিয়াছ।

সভায় ওয়ার্ড নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন ধরে কমিটি না হওয়ায় এবং নেতৃবৃন্দের অনেকের মৃত্যু ও অসুস্থতা হলেও তাদের শূন্য পদগুলো পূরণ হয়নি। এসব ক্ষেত্রে সাংগঠনিক অচলায়তন সৃষ্টি হয়েছে। সাংগঠনিক এ জড়তা ভাঙ্গতে মহানগর আওয়ামীলীগের চলমান উদ্যোগে আমরা আনন্দিত। ইতিমধ্যে যে কয়টি কমিটি করা হয়েছে তাতে নিয়মের ব্যত্যয় ঘটেনি। বড় ধরণের কোন অভিযোগও এখনো আসেনি। আর মেয়াদোত্তীর্ণ হওয়ার পরও যে কমিটিগুলো এখনো হয়নি, অচিরেই সেগুলো সম্পন্ন করতে মহানগরের সাংগঠনিক টিমের পরামর্শ নিয়ে কাজ করছি।

প্রধান অতিথির বক্তব্যে আবদুচ ছালাম বলেন, ঐক্যবদ্ধ আওয়ামী লীগের জয়যাত্রা কেউ রোধ করতে পারবেনা। আর সঠিক নেতৃত্ব ও নির্দেশনাই হল ঐক্যের পূর্বশর্ত। নেতৃত্ব গড়ে ওঠে তৃণমূল থেকেই, তৃণমূল পর্যায়ে মানুষের আস্থা, বিশ্বাস ও ভালবাসা অর্জনের মধ্য দিয়েই নেতৃত্ব বিকশিত হতে পারে। একটা কথা আমাদের সবসময় মাথায় রাখা দরকার। মহান স্বাধীনতা, ভোট ও ভাতের অধিকার, উন্নয়ন, মর্যাদাসহ জাতির সকল অর্জনই এসেছে আওয়ামী লীগের হাত ধরে। আওয়ামী লীগের নেতৃত্বেই বাংলাদেশ দারিদ্র পীড়িত রাষ্ট্র হতে উত্তরণ ঘটিয়ে উন্নয়নশীল রাষ্ট্রে উপনীত হয়েছে এবং উন্নত রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠার দিকে এগিয়ে যাচ্ছে।

তিনি আরো বলেন, ব্রিটিশ আমল থেকে এ পর্যন্ত দেশের আর্থ সামাজিক উন্নয়নের স্বার্থে পতেঙ্গা হালিশহরের মানুষকে ধারাবাহিকভাবে ত্যাগ করেই আসতে হয়েছে। রাষ্ট্রীয় স্বার্থে বাপ দাদার ভিটা ছেড়ে দিয়েছেন অনেকেই। কিন্তু, স্বার্থত্যাগী মানুষের জীবনযাত্রা নিয়ে তেমনভাবে কেউ ভাবেনি। তাই জলোচ্ছাস, জলাবদ্ধতা, যানজটের কবলে পড়ে দীর্ঘদিন কষ্টে ছিল মানুষ। আওয়ামী লীগ সরকার সাগর পাড়ে সুরক্ষাবাঁধ ও রিং রোড বাস্তবায়ন করেছে।

শাহ আমানত বিমান বন্দর হতে লালখানবাজার পর্যন্ত এলিভেটেড এক্সপেস ওয়ে নির্মাণ করছে। অগ্রযাত্রার ধারা বজায় রাখতে হলে গণমানুষের আস্থা অর্জন করে বঙ্গবন্ধুকন্য জননেত্রী শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় রাখতে হবে। তাই আগামী মহানগর আওয়ামীলীগের সম্মেলনের আগেই যে সকল কমিটিতে স্থানীয়ভাবে নেতৃত্বের সংকট রয়েছে, নতুন নতুন নেতৃত্ব গড়ে ওঠার ধারাবাহিকতায় ছেদ পড়েছে সেখানে অচিরেই সম্মেলন করে কমিটি গঠনের মধ্য দিয়ে নেতৃত্ব সৃষ্টি করতে হবে।

মতবিনিময় সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ৩৯নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মো. নাছির, ভারপাপ্ত সাধারণ সম্পাদক আকবর হোসেন কবির, ৩৯নং ওয়ার্ড কাউন্সিলর জিয়াউল হক সুমন, সাবেক কাউন্সিলর মো. আসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুল হক, সদস্য মোতাহের হোসেন, ইপিজেড থানা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শামসুল, মো. শরীফ, আব্দুল কাদের প্রমুখ।

এই বিভাগের সব খবর

২২৩ টাকা বাড়িয়ে ১২ কেজি এলপিজির দাম ২০৬০

বাজারে অস্থিরতার মধ্যেই আরও বাড়ল তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপি) দাম। ভোক্তা পর্যায়ে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা...

চট্টগ্রামে ৩৮ ফুটওভারব্রিজ নির্মাণের উদ্যোগ, কাজ চলছে ২১টির : চসিক প্রশাসক

চট্টগ্রাম নগরীতে পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ৩৮টি ফুটওভারব্রিজ নির্মাণের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এরমধ্যে ২১টির নির্মাণকাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম...

বায়েজীদে দেশীয় তৈরি এলজিসহ আটক ১

চট্টগ্রাম নগরীর বায়েজীদ বোস্তামী থানাধীন টেক্সটাইল এলাকা থেকে একটি দেশীয় তৈরি এলজি ও এক রাউন্ড কার্তুজসহ মো. মিজানুর রহমান (৪৮) নামে এক ব্যক্তিকে আটক...

সর্বশেষ

২২৩ টাকা বাড়িয়ে ১২ কেজি এলপিজির দাম ২০৬০

বাজারে অস্থিরতার মধ্যেই আরও বাড়ল তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপি)...

চট্টগ্রামে ৩৮ ফুটওভারব্রিজ নির্মাণের উদ্যোগ, কাজ চলছে ২১টির : চসিক প্রশাসক

চট্টগ্রাম নগরীতে পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ৩৮টি ফুটওভারব্রিজ...

বায়েজীদে দেশীয় তৈরি এলজিসহ আটক ১

চট্টগ্রাম নগরীর বায়েজীদ বোস্তামী থানাধীন টেক্সটাইল এলাকা থেকে একটি...

চীনের সঙ্গে ড্র করে প্রথম পয়েন্ট পেল বাংলাদেশ

অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে পয়েন্টের দেখা পেয়েছে বাংলাদেশ। আজ...

গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি ও ২১ নির্বাহী ম্যাজিস্ট্রেট

গাজীপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১০ প্লাটুন বর্ডার গার্ড...

চার মাসে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ

বাংলাদেশের রপ্তানি আয়ের সবচেয়ে বড় একক গন্তব্য হিসেবে নিজেদের...