শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

প্রতিমন্ত্রীর মর্যাদা পাচ্ছেন মেয়র ডা. শাহাদাত

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেনকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দিতে চিঠি দেওয়া হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-২ শাখা থেকে চিঠিটি ইস্যু করা হয়।

রোববার (২০ এপ্রিল) স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. ফিরোজ মাহমুদ স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি মন্ত্রিপরিষদ সচিব বরাবর পাঠানো হয়।

চিঠিতে বলা হয়, ‘চট্টগ্রাম সিটি করপোরেশনের মাননীয় মেয়রকে প্রতিমন্ত্রী পদমর্যাদা প্রদান সংক্রান্ত ডিও পত্রটি এতৎসঙ্গে প্রেরণ করা হলো (কপি সংযুক্ত)। বর্ণিত ডিও পত্রের বিষয়ে সদয় পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে বিনীত অনুরোধ করা হলো।’

চট্টগ্রাম সিটি করপোরেশনের সর্বশেষ মেয়র হিসেবে রেজাউল করিম চৌধুরী প্রতিমন্ত্রীর মর্যাদা পান। এ ছাড়া মাহমুদুল ইসলাম চৌধুরী (১৯৮৯), মীর মোহাম্মদ নাছির উদ্দিন (১৯৯১-১৯৯৩) ও প্রয়াত এ বি এম মহিউদ্দিন চৌধুরী (১৯৯৪-২০১০) মেয়র থাকাকালে প্রতিমন্ত্রীর মর্যাদা পান। তবে মোহাম্মদ মনজুর আলম (২০১০-২০১৫) ও আ জ ম নাছির উদ্দীন (২০১৫-২০২০) মেয়রের দায়িত্ব পালনকালে প্রতিমন্ত্রীর মর্যাদা পাননি।

এই বিভাগের সব খবর

সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ও গবেষণায় গুরুত্বারোপ করেছেন ডা. জুবাইদা রহমান

সুস্থ বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার ওপর গুরুত্বারোপ করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস-প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, সুস্থ বাংলাদেশ...

‘নগর সরকার’ প্রতিষ্ঠা হলে চট্টগ্রামের উন্নয়ন ত্বরান্বিত হবে: ডা. শাহাদাত

চট্টগ্রামকে ক্লিন, গ্রিন, হেলদি, সেইফ ও স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট সব সেবা সংস্থার মধ্যে সমন্বয় জরুরি। এ লক্ষ্য বাস্তবায়নে ‘নগর সরকার’ প্রতিষ্ঠা...

৭১ ও ২৪-এর পরাজিত শক্তি সক্রিয় হওয়ার চেষ্টা করছে: ভূমি প্রতিমন্ত্রী

১৯৭১ ও ২০২৪ সালের পরাজিত শক্তি আবার মাঠে সক্রিয় হওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।...

সর্বশেষ

সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ও গবেষণায় গুরুত্বারোপ করেছেন ডা. জুবাইদা রহমান

সুস্থ বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার ওপর গুরুত্বারোপ করেছেন...

‘নগর সরকার’ প্রতিষ্ঠা হলে চট্টগ্রামের উন্নয়ন ত্বরান্বিত হবে: ডা. শাহাদাত

চট্টগ্রামকে ক্লিন, গ্রিন, হেলদি, সেইফ ও স্মার্ট সিটি হিসেবে...

৭১ ও ২৪-এর পরাজিত শক্তি সক্রিয় হওয়ার চেষ্টা করছে: ভূমি প্রতিমন্ত্রী

১৯৭১ ও ২০২৪ সালের পরাজিত শক্তি আবার মাঠে সক্রিয়...

হাটহাজারীকে সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল করতে চান মীর হেলাল

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমঅধিকার ও সমান সুযোগ নিশ্চিত করে...

নিজেকে আওয়ামী লীগের সভাপতি’ দাবি করা ভাইরাল সেই আইনজীবী কর্ণফুলীতে আটক

চট্টগ্রামের কর্ণফুলীতে স্থানীয় জনতার হাতে আটক হয়েছেন নিজেকে ‘বাংলাদেশ...

২৭ দিন বন্ধ থাকার পর ফের উৎপাদনে ফিরল সিইউএফএল

যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার...