সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে নালায় পড়ে নিখোঁজ শিশুর মরদেহ ১৪ ঘণ্টা পর চাক্তাই খাল থেকে উদ্ধার 

বশির আলমামুন, চট্টগ্রাম :
চট্টগ্রাম নগরীর কাপাসগোলা এলাকায় খোলা ড্রেনে রিকশা উল্টে নিখোঁজ হওয়া ছয় মাসের শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার প্রায় ১৪ ঘণ্টা পর আজ সকালে চাক্তাই খাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। নিহত শিশুটির নাম সেহেরিশ। তার বয়স মাত্র ছয় মাস।
গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে প্রবল স্রোতের মধ্যে একটি ব্যাটারিচালিত রিকশা নালায় পড়ে গেলে শিশুটি নিখোঁজ হয়। চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ জানান, আজ সকাল ১০টা ১০ মিনিটের দিকে স্থানীয়রা চাক্তাই খাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয় এবং মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ফায়ার সার্ভিস জানায়, গতকাল রাতে শিশুটি তার মায়ের সঙ্গে রিকশায় করে যাচ্ছিল। নগরের কাপাসগোলা নবাব হোটেলের সামনে রিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে নালায় পড়ে যায়। এসময় শিশুটির মা আহত হলেও শিশুটি পানির স্রোতে ভেসে যায়।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে চন্দনপুরা ইউনিটের ফায়ার ফাইটাররা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। কিন্তু নালায় প্রবল স্রোত থাকায় শিশুটিকে খুঁজে পাওয়া যায়নি।
এদিকে, দুর্ঘটনার পর গতকাল রাত ৯টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন। তিনি উদ্ধার কার্যক্রম তদারকি করেন।
স্থানীয়রা জানান, নগরের অধিকাংশ নালা ও খালের পাশে দেয়াল বা ঢাকনা না থাকায় এগুলো মরণফাঁদে পরিণত হয়েছে। বৃষ্টি হলেই পানি উপচে এগুলো আরও বিপজ্জনক হয়ে ওঠে। পানির নিচে তখন আর রাস্তা ও নালা আলাদা করে বোঝা যায় না।

এই বিভাগের সব খবর

সিডিএর মাস্টার প্ল্যান আরো বাস্তবসম্মত করতে হবে : সমন্বয় সভায় মেয়র

চট্টগ্রাম শহরকে নান্দনিক হিসেবে গড়ে তোলার পাশাপাশি গ্রিন, হেলদি, সেফ অ্যান্ড স্মার্ট সিটি হিসেবে প্রতিষ্ঠায় সিডিএর মাস্টার প্ল্যানকে (২০২৫–২০৫০) আরো সমৃদ্ধ, বাস্তবসম্মত ও জনসম্পৃক্ত...

নিউইয়র্ক-ঢাকা ফ্লাইট পুনরায় চালু করতে কাজ করছে সরকার

আমেরিকায় সফররত চট্টগ্রাম–২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য এবং বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়–সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সরোয়ার আলমগীরকে সংবর্ধনা দিয়েছে চট্টগ্রাম অ্যাসোসিয়েশন অব নর্থ...

দুদকের মামলায় সাবেক ভূমিমন্ত্রীসহ ৩৬ জনের বিরুদ্ধে আরও ৪ জনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তার স্ত্রী রুকমিলা জামানসহ...

সর্বশেষ

সিডিএর মাস্টার প্ল্যান আরো বাস্তবসম্মত করতে হবে : সমন্বয় সভায় মেয়র

চট্টগ্রাম শহরকে নান্দনিক হিসেবে গড়ে তোলার পাশাপাশি গ্রিন, হেলদি,...

নিউইয়র্ক-ঢাকা ফ্লাইট পুনরায় চালু করতে কাজ করছে সরকার

আমেরিকায় সফররত চট্টগ্রাম–২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য এবং বন...

দুদকের মামলায় সাবেক ভূমিমন্ত্রীসহ ৩৬ জনের বিরুদ্ধে আরও ৪ জনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকা ঋণ...

বান্দরবানকে পর্যটনবান্ধব শহর হিসেবে গড়ে তুলতে চাই : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু বলেছেন, বান্দরবান শহরটি ...

স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল-মত-পথ নির্বিশেষে কৃষকদের সামগ্রিক...

শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেছেন, শিক্ষার্থীদের...