রবিবার, ২১ জুন ২০২৬

হাটহাজারী থেকে ছিনতাইকৃত প্রাইভেটকার বাকলিয়া থেকে উদ্ধার, গ্রেফতার ৩

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

হাটহাজারী থেকে ছিনতাই হওয়া একটি প্রাইভেটকারসহ সালাউদ্দিন (৩০), সজিব বড়ুয়া (৪১) এবং আব্দুল্লাহ হোসেন মামুন (৩২) নামের তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা হাটহাজারী মডেল থানার উপপরিদর্শক শাকিল হোসেন গ্রেফতারের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে বুধবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটনস্থ বাকলিয়া থানার নতুন ব্রিজ গোল চত্ত্বর এলাকার হাজী বিরিয়ানী হাউজের পাশ থেকে বাকলিয়া থানা পুলিশের সহায়তায় তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হল, সীতাকুণ্ড উপজেলার লতিফনগর ১০নং ওয়ার্ডস্থ কুতুব মেম্বার বাড়ির শফি ড্রাইভারের পুত্র সালাউদ্দিন (৩০), একই উপজেলার জাফরাবাদের ৭নং ওয়ার্ডস্থ পাকার মাথার আব্বাস মাঝি বাড়ির রফিকুল ইসলামের পুত্র আব্দুল্লাহ হোসেন মামুন (৩২) এবং রাঙ্গুনিয়া উপজেলার শীলক ইউপির ৭নং ওয়ার্ড এলাকার বড়ুয়া পাড়ার সুকান্ত মাস্টার বাড়ির অনাদি বড়ুয়ার পুত্র সজিব বড়ুয়া (৪১)।
জানা যায়, উপজেলার ফতেপুর ইউনিয়নের ‘আলাউল ফিলিং স্টেশন’ এর দক্ষিণ পার্শ্বে আলাওল দিঘীর পশ্চিম পাড়স্থ কবরস্থানের সামনে চট্টগ্রাম হাটহাজারী আঞ্চলিক মহাসড়কের উপর থেকে নগরমুখী খুলনার খালিশপুর থানার উত্তর কাশিপুর এলাকার মো. শাহাদাৎ হোসেনের পুত্র জয়নাল আবেদীন ছগিরের (৪৪) মালিকানাধীন (ঢাকা মেট্রো-গ-২১-৮১৪৫) প্রাইভেটকারটি ঘটনারদিন রাত দুইটার দিকে বাদীকে মারধর করে তার সাথে থাকা নগদ বিশ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার চরামদ্দির ২নং ওয়ার্ডের মৃত রিয়াজুল ইসলাম মালেকের পুত্র মো. আবদুল্লাহ হাওলাদার (২৭) সহ অজ্ঞাতনামা তিন জন মিলে বাদীকে কাপড় দিয়ে হাত, পা ও মুখ বেধে উক্ত প্রাইভেটকারটি ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়।
পরে এ ঘটনায় বাদী হাটহাজারী মডেল থানায় মামলা দায়ের করলে (যার নং-০৭) মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক শাকিল হোসেন তথ্য প্রযুক্তি ব্যবহার করে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে উল্লেখিত স্থান থেকে ঘটনার মূল হোতাসহ তিনজনকে গ্রেফতার করেন।
গ্রেফতার হওয়া আসামি সালাউদ্দিনের বিরুদ্ধে ৩টি এবং আসামি আব্দুল্লাহ হোসেন মামুনের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৩টি মামলার তথ্য পাওয়া গেছে।
হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আবু কাওসার মাহমুদ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে গণমাধ্যমকে জানান, গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার সকালে আদালতে প্রেরন করা হয়েছে এবং মামলার অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

এই বিভাগের সব খবর

রাউজান আলোচিত যুবদল নেতা মাসুদ চৌধুরী হত্যা মামলার আসামী আইয়ুব গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার অন্যতম আসামি মো. আইয়ুবকে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা থেকে আটক করেছে র‌্যাব। রোববার (২১ জুন) ভোরে...

ওরশের আলোয় মানবতার ঘর: রাউজানে গৃহহীনদের পাশে গাউসিয়া কমিটি

বাংলাদেশে ওরশ শরীফ মানেই সাধারণত ধর্মীয় আলোচনা, মিলাদ-মাহফিল, জিকির-আজকার কিংবা তবারক বিতরণের আয়োজন। তবে সেই প্রচলিত ধারার বাইরে গিয়ে আধ্যাত্মিক স্মরণানুষ্ঠানকে মানবকল্যাণের এক অনন্য...

ফটিকছড়িতে খাঁদের পানিতে ডুবে শিশু মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে খাঁদের পানিতে ডুবে তাসফিয়া নামের চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২১ জুন)উপজেলার ভূজপুর থানাধীন নারায়ণহাটে এই দুর্ঘটনা ঘটে। নিহত...

সর্বশেষ

রাউজান আলোচিত যুবদল নেতা মাসুদ চৌধুরী হত্যা মামলার আসামী আইয়ুব গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার...

ওরশের আলোয় মানবতার ঘর: রাউজানে গৃহহীনদের পাশে গাউসিয়া কমিটি

বাংলাদেশে ওরশ শরীফ মানেই সাধারণত ধর্মীয় আলোচনা, মিলাদ-মাহফিল, জিকির-আজকার...

ফটিকছড়িতে খাঁদের পানিতে ডুবে শিশু মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে খাঁদের পানিতে ডুবে তাসফিয়া নামের চার বছর...

পাকিস্তানকে হারিয়ে তৃতীয় স্থানে উঠল বাংলাদেশ

ব্যাটার স্বর্ণা আক্তারের ক্যামিও ইনিংস এবং দুই বাঁ-হাতি স্পিনার...

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে...