সোমবার, ২৯ জুন ২০২৬

পেনশনের ফাইল আটকে ঘুষ আদায় : বিটিসিএল’র ২ কর্মকর্তার কারাদণ্ড

- Advertisement -
Single page 1st Paragraph

বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড চট্টগ্রামের প্রধান সহকারী কাম-ক্যাশিয়ার মো. গিয়াস উদ্দীনকে দুই বছর ও টেলিফোন অপারেটর মো. হুমায়ুন কবিরকে এক বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন একটি আদালত।

পেনশনের ফাইল আটকে রেখে সাবেক সহকর্মীর কাছ থেকে ঘুষ নেওয়ার অপরাধে সোমবার বেলা আড়াইটায় চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতে বিচারক মুনসী আবদুল মজিদ এ রায় ঘোষণা করেন।

দন্ডপ্রাপ্ত গিয়াস উদ্দীন ফেনীর সোনাগাজী এলাকার মজুপুর এলাকার মৃত আকবর আলীর ছেলে। অপরদিকে মো. হুমায়ুন কবির চাঁদপুর জেলার টরকী গ্রামের মৃত আবদুল জব্বারের ছেলে।

দুদক চট্টগ্রামের পাবলিক প্রসিকিউটর (পিপি) কাজী ছানোয়ার আহমেদ লাভলু বলেন, ঘুষ চাওয়ার অপরাধ প্রমাণিত হওয়ায় বিটিসিএলের প্রধান সহকারী কাম-ক্যাশিয়ার মো. গিয়াস উদ্দীনকে দুই বছর সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা এবং টেলিফোন অপারেটর মো. হুমায়ুন কবিরকে এক বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন। এছাড়া ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ১৭ আগস্ট বেলা ১টায় বিটিসিএল চট্টগ্রামের সাবেক উপ-সহকারী প্রকৌশলী মো. আবুল কাশেম ভূঁইয়ার পেনশনের ফাইল আটকে রেখে ২০ হাজার টাকা ঘুষ নেয়ার সময় চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাব্বির হোসেন সানিসহ দুদকের ট্রেপ টিমের সদস্যরা হাতেনাতে দুই কর্মচারীকে আটক করে। পরে ওই দিন দুদকের সাবেক সহকারী পরিচালক (সজেকা চট্টগ্রাম-১) মানিক লাল দাশ বাদী হয়ে কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন। এ মামলার চার্জশিট দাখিল করা হয় ২০১৭ সালের ২১ মে, সাক্ষগ্রহণ করা হয় ২০১৭ সালের ২৪ মে।

মামলাটি বিচারের জন্য আদালতে আসে ২০১৭ সালের ২৩ জুলাই এবং পরদিন অভিযোগ গঠন করা হয়। এ মামলার মোট সাক্ষী ছিল ১৪ জন। তবে সাক্ষ্য দিয়েছেন ১০ জন। যুক্তিতর্ক শুনানি হয় চলতি বছরের ১১ এপ্রিল। মামলাটি তদন্ত করেছেন দুদক চট্টগ্রাম-১ এর উপ-পরিচালক মো. মোশারফ হোসেন মৃধা।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...