সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

রাঙ্গুনিয়ায় গৃহবধূর লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

রাঙ্গুনিয়ায় উম্মে হাবিবা তানহা (২২) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকাল ৯টায় উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৬নং ওয়ার্ড ছাদেকের পাড়া হাজী জেবল হোসেনের বাড়ি থেকে এই গৃহবধূর লাশ উদ্ধার করে।

গৃহবধূ উম্মে হাবিবা তানহা একই এলাকার প্রবাসী মো. মোর্শেদ আলমের স্ত্রী। শ্বশুর বাড়ির লোকজনের দাবি সে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।

শ্বশুর বাড়ির লোকজনের সাথে কথা বলে জানা যায়, উম্মে হাবিবা প্রতিদিনের মতো শ্বশুর বাড়িতে রাতের খাবার খেয়ে নিজরুমে ঘুমিয়ে পড়ে। সকালে তার শ্বাশুড়ি নাস্তা করার জন্য ডাকলে, ভেতর থেকে কোন সাড়া শব্দ পাচ্ছিলেন না। পরে স্থানীয়দের সহায়তায় ঘরের দরজা ভেঙে দেখেন গৃহবধূ হাবিবার মরদেহ ওড়না পেচানো অবস্থায় জানালার গ্রীলের সাথে ঝুলানো। পরে থানায় খবর দেয়া হলে তারা এসে লাশ থানায় নিয়ে যান।

এ বিষয়ে জানতে চাইলে নিহত গৃহবধূর মামা আবু বক্কর বলেন, আমার ভাগ্নী তানহা লালানগর ১নং ওয়ার্ড মাস্টার বাড়ি এলাকার মো. সিরাজের মেয়ে। গত দুই বছর আগে তাদের বিয়ে হয়েছিলো। গতকাল বিকেলেও সে শ্বশুরের সাথে আমার বাড়ি বেড়াতে গিয়েছিল। এরপর আজ সকালে শ্বশুর বাড়ির লোকজন ফোন দিলে গিয়ে দেখি ভেতর থেকে দরজা বন্ধ। পরে সবার সাথে দরজা ভেঙে প্রবেশ করে দেখি তার নিথর দেহ পড়ে রয়েছে।

তবে এটিকে তারা আত্মহত্যা বললেও, যেটার সাথে ঝুলন্ত পাওয়া গেছে, এভাবে আত্মহত্যা করা যায় না। তাই এটিকে আত্মহত্যা নাকি পরিকল্পিত ঘটনা, তদন্ত করে দেখার দাবি জানায়।

এ বিষয়ে রাঙ্গুনিয়া থানার পরিদর্শক (তদন্ত) সুজন হাওলাদ বলেন, খবর পেয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে।

এই বিভাগের সব খবর

সিডিএর মাস্টার প্ল্যান আরো বাস্তবসম্মত করতে হবে : সমন্বয় সভায় মেয়র

চট্টগ্রাম শহরকে নান্দনিক হিসেবে গড়ে তোলার পাশাপাশি গ্রিন, হেলদি, সেফ অ্যান্ড স্মার্ট সিটি হিসেবে প্রতিষ্ঠায় সিডিএর মাস্টার প্ল্যানকে (২০২৫–২০৫০) আরো সমৃদ্ধ, বাস্তবসম্মত ও জনসম্পৃক্ত...

নিউইয়র্ক-ঢাকা ফ্লাইট পুনরায় চালু করতে কাজ করছে সরকার

আমেরিকায় সফররত চট্টগ্রাম–২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য এবং বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়–সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সরোয়ার আলমগীরকে সংবর্ধনা দিয়েছে চট্টগ্রাম অ্যাসোসিয়েশন অব নর্থ...

দুদকের মামলায় সাবেক ভূমিমন্ত্রীসহ ৩৬ জনের বিরুদ্ধে আরও ৪ জনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তার স্ত্রী রুকমিলা জামানসহ...

সর্বশেষ

সিডিএর মাস্টার প্ল্যান আরো বাস্তবসম্মত করতে হবে : সমন্বয় সভায় মেয়র

চট্টগ্রাম শহরকে নান্দনিক হিসেবে গড়ে তোলার পাশাপাশি গ্রিন, হেলদি,...

নিউইয়র্ক-ঢাকা ফ্লাইট পুনরায় চালু করতে কাজ করছে সরকার

আমেরিকায় সফররত চট্টগ্রাম–২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য এবং বন...

দুদকের মামলায় সাবেক ভূমিমন্ত্রীসহ ৩৬ জনের বিরুদ্ধে আরও ৪ জনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকা ঋণ...

বান্দরবানকে পর্যটনবান্ধব শহর হিসেবে গড়ে তুলতে চাই : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু বলেছেন, বান্দরবান শহরটি ...

স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল-মত-পথ নির্বিশেষে কৃষকদের সামগ্রিক...

শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেছেন, শিক্ষার্থীদের...