সোমবার, ২৯ জুন ২০২৬

রোহিঙ্গারা যেন ভোটার তালিকায় স্থান না পায়: চট্টগ্রাম জেলা প্রশাসক

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মমিনুর রহমান বলেছেন, চট্টগ্রামের বাঁশখালী, সাতকানিয়া, সন্ধীপ, লোহাগাড়া সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরসহ বিভিন্ন স্থানে রোহিঙ্গারা তথ্য গোপনের মাধ্যমে বসবাস করে আসছে। আগামী কিছু দিনের মধ্যে সারাদেশে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হবে। রোহিঙ্গারা যাতে ভোটার তালিকায় স্থান না পায় সে ব্যাপারে স্থানীয় জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে। যারা বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হাল নাগাদ কার্যক্রমে সম্পৃক্ত থাকবে তাদেরকেও রোহিঙ্গাদের বিষয়ে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে।

সোমবার সকাল ১১টায় চট্টগ্রাম সার্কিট হাউজে অনুষ্ঠিত চট্টগ্রাম জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক উন্নয়ন সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আগামী ১৫ জুন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ১৪টিসহ বিভিন্ন উপজেলার ২১টিতে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইতোপূর্বে এসব ইউনিয়নে নির্বাচনের তফসীল ঘোষনা করা হয়েছে। অনুষ্ঠিতব্য নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে।

ডিসি বলেন, চট্টগ্রামে যে সকল উন্নয়ন কাজ চলমান সেগুলো যাতে দৃষ্টিনন্দন ও মানসম্মত হয় সে ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে আরও আন্তরিক হতে হবে। যে সব সরকারী সম্পত্তি বেদখল হয়েছে সেগুলো তালিকা করে পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে। জেলা পরিষদ থেকে যে প্রকল্পগুলো উপজেলা পরিষদে যাচ্ছে সেগুলো সমন্বিতভাবে বাস্তবায়ন করতে হবে। সকলের আন্তরিক সহযোগিতা পেলে চট্টগ্রামের উন্নয়ন কর্মকান্ড আরও বেগবান হবে।

জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মাহমুদ উল্লাহ মারূফের সঞ্চালনায় অনুষ্ঠিত সমন্বয় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাঃ জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহাংগীর, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার একেএম সরোয়ার কামাল দুলু, উপজেলা চেয়ারম্যান এ.কে.এম এহছানুল হায়দার চৌধুরী বাবুল (রাউজান), হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব (ফটিকছড়ি), এম.এ মোতালেব (সাতকানিয়া), চৌধুরী মোঃ গালিব (বাঁশখালী), ফারুক চৌধুরী (কর্ণফুলী), মোহাঃ জসিম উদ্দিন (মিরসরাই), উপজেলা নির্বাহী অফিসার শাহিনা সুলতানা (কর্ণফুলী), শেখ জোবায়ের আহমদ (আনোয়ারা), সাইদুজ্জামান চৌধুরী (বাঁশখালী), মোঃ মিনহাজুর রহমান (মিরসরাই), মোঃ সাব্বির রাহমান সানি (ফটিকছড়ি), ইফতেখার ইউনুস (রাঙ্গুনিয়া), নাছরীন আক্তার (চন্দনাইশ), ফাতেমা-তুজ জোহরা (সাতকানিয়া), জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক মোহাম্মদ ওয়াহিদুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আক্তারুজ্জামান, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উপ-পরিচালক মোহাম্মদ জহিরুল আলম মজুমদার, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী একেএম আমিরুজ্জামান, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা, গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী রাহুল গুহ, গণপূর্ত বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী অভিজিৎ চৌধুরী, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ ওয়াহিদুল আলম, উত্তর বিভাগীয় বন কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরী, ওষুধ প্রশাসনের উপ-পরিচালক মোঃ শফিকুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার মুঃ ফরিদুল আলম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শহীদুল ইসলাম, পৌর মেয়র মোহাম্মদ জোবায়ের (সাতকানিয়া), জহুরুল ইসলাম (বোয়ালখালী), মোঃ গিয়াস উদ্দিন (মিরসরাই), জেলা কালচারাল অফিসার মোসলেম উদ্দিন সিকদার ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা নূরুল আবছার ভূঁঞা প্রমূখ।

 

 

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...