সোমবার, ২৯ জুন ২০২৬

যাত্রীর নগদ টাকা ও স্বর্ণালঙ্কার চুরি, সিএনজি চালক গ্রেফতার

- Advertisement -
Single page 1st Paragraph

এক যাত্রীর নগদ টাকা ও স্বর্ণালঙ্কার চুরির অপরাধে মতিন মিয়া (২৫) নামে এক সিএনজি অটোরিক্সার চালককে গ্রেফতার করেছে পুলিশ। গত রোববার দিবাগত রাতে নতুন রেলওয়ে স্টেশনের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। মতিন গাইবান্ধা জেলার সাদুল্যাপুর থানার প্রতাপ গ্রমের মো. মমতাজের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী ওসি জাহেদুল কবির জানান, অনুপ সেন নামে এক ব্যক্তি গত ১৪ মে সকাল সাড়ে ৭টায় সপরিবারে ঢাকা থেকে ট্রেনযোগে চট্টগ্রামের উদ্দেশে রওয়ানা করেন। পরদিন ১৫ মে সকাল সাড়ে ৭টায় তিনি চট্টগ্রাম রেল স্টেশনে পৌঁছান। স্টেশন থেকে বের হয়ে সিএনজি অটোরিকশায় করে তিনি কোতোয়ালী থানার সতীশ বাবু লেনের নিজ বাসার সামনে আসেন। সিএনজি অটোরিকশা থেকে নেমে স্ত্রী-সন্তানদের বাসার সিড়িতে পৌঁছে রাস্তায় এসে দেখেন চালক ভাড়া না নিয়ে ভেতরে থাকা ব্যাগ নিয়ে পালিয়ে যায়। ব্যাগটিতে নগদ ১০ হাজার টাকা ও স্বর্ণালঙ্কার থাকায় তিনি মামলা দায়ের করেন।

তিনি আরও জানান, ‘হ্যালো সিএমপি’ এপসের মাধ্যমে চালক মতিন মিয়াকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে সে কখনো ব্যাগটি তার দেওয়ানহাট এলাকার বোনের বাসায়, আবার কখনো তার বন্ধুর বাসা আকবরশাহ এলাকায়, আবার কখনো তার বন্দরস্থ আত্মীয়ের বাসায় রেখেছে বলে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করে। এক পর্যায়ে সে চোরাই মালামাল বায়েজিদ এলাকায় তার বাসায় রয়েছে বলে জানায়। পরে সেখানে অভিযান চালিয়ে রাত সাড়ে ৩টায় তার বাসার বাথরুম থেকে নগদ ১০ হাজার টাকা আলমারি থেকে ৪ ভরি ওজনের স্বর্ণালংকার ও কাপড়সহ ব্যাগ উদ্ধার করা হয়।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...