সোমবার, ২২ জুন ২০২৬

চট্টগ্রামে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আরও ২৯ নেতাকর্মী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরের নিরাপত্তা নিশ্চিত ও অস্থিতিশীলতা প্রতিরোধে আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের আরও ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ বলছে, গ্রেপ্তারকৃতরা সবাই বিভিন্ন থানায় অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগী। সহিংসতার ছক আঁকা হয়েছিল দীর্ঘদিন ধরেই। পরিকল্পিতভাবে রাষ্ট্রীয় স্থিতিশীলতা ভেঙে দেয়ার পাঁয়তারা করছিল কিছু ব্যক্তি ও গোষ্ঠী। আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছি।’

বুধবার (৯ এপ্রিল) বিকেলে নগর পুলিশের পক্ষ হতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়  মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার সকাল পর্যন্ত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, কর্ণফুলী থানার আসামী মো. ফয়সাল (২৮), ইপিজেড থানার আসামি মো. হৃদয় শেখ (১৯), বন্দর থানার আসামি মো. ইয়াছিন আরাফাত প্রকাশ নিহাল (২০), হালিশহর থানার আসামি মো. আব্দুর রহিম (৩৫), চান্দগাঁও থানার আসামি সাগর খলিফা (২২), মো. নুরুল ইসলাম জনি (২৯), মো. আকাশ (২৬), মো. আমিনুল হক সুমন (২৮), মো. শরিফুল ইসলাম ইমন (১৯), সদরঘাট থানার আসামি স্বেচ্ছাসেবক লীগের ধর্ম বিষায়ক সম্পাদক মো. রায়হানুল মনির নোবা (২৭), বাকলিয়া থানার আসামি আলো আক্তার আঞ্জুমান তানিয়া (২৮), এহেতেসাম রাফাত নীরব (১৯), আকবরশাহ্ থানার আসামি মো. মনির হোসেন (২৬), মো. রুবেল (২৫), মো. রমজান (২১), সোহেল (২২), মো. রহিম (৫১), ডবলমুরিং মডেল থানার আসামি মো. রাসেল (৩০), মো. নিজাম (২৭), ইমরান পারভেজ হিমেল (২২), নুরুল ইসলাম প্রকাশ বাদশা (২৩), চকবাজার থানার আসামি আইনের সহিত সংঘাতে জড়িত শিশু (১৭), খুলশী থানার আসামি খাইরুল নুর ইসলাম প্রকাশ খায়রে (২৭), মো. তামজীদ (২০), মো. জাবেদ আলম (২০), পাহাড়তলী থানার আসামি থানা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি জিঠু কুমার শীল (৪২), বায়েজিদ বোস্তামী থানার আসামি মো. আব্দুল্লাহ (১৯), মো. রুবেল (২৪), মো. আলী (৩৮)।

বিজ্ঞপ্তিতে জানানো হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইন ও সন্ত্রাসীবিরোধী আইনে ২৯ জনকে গ্রেপ্তার করা রয়েছে।

আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে, সন্ত্রাস বিরোধী আইনে ও পেনাল কোড আইনে এক বা একাধিক মামলা রয়েছে জানান।

এই বিভাগের সব খবর

মাদকমুক্ত দেশ গঠনে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে : সিএমপি কমিশনার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী বলেছেন, মাদকমুক্ত দেশ গঠনে এবং মাদক প্রতিরোধে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়, এর জন্য নৈতিক...

চট্টগ্রামে তিন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৩৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে বিশুদ্ধ খাদ্য আদালতের সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রম পরিচালনা করে তিনটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে মোট ৩৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণে...

বান্দরবানে ৭৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

জেলায় এবার ৭৪৮ টি কেন্দ্রে মোট সাড়ে ৭৮ হাজার শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি সম্পন্ন করেছে স্বাস্থ্য বিভাগ। আজ রোববার সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে...

সর্বশেষ

মাদকমুক্ত দেশ গঠনে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে : সিএমপি কমিশনার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী...

চট্টগ্রামে তিন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৩৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে বিশুদ্ধ খাদ্য আদালতের সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রম পরিচালনা করে...

বান্দরবানে ৭৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

জেলায় এবার ৭৪৮ টি কেন্দ্রে মোট সাড়ে ৭৮ হাজার...

পলোগ্রাউন্ডে যুবককে পিটিয়ে হত্যা, আটক ২

নগরীর কোতোয়ালি থানার পলোগ্রাউন্ড এলাকায় মো. জয়নাল (২৬) নামে...

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি...

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা

দুই দিনের সরকারি সফরে আজ মালয়েশিয়া গেছেন প্রধানমন্ত্রী তারেক...