রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

বৈসাবি উপলক্ষে রাঙ্গামাটিতে চার দিনব্যাপী অনুষ্ঠান শুরু

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

জেলায় বৈসাবি উদযাপন উপলক্ষে চার দিনব্যাপী অনুষ্ঠান শুরু হয়েছে ।
আজ বুধবার সকাল সাড়ে ১০টায় রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গণে চার দিনব্যাপী অনুষ্ঠান মালার উদ্বোধন করেন চাকমা সার্কেল চীফ রাজা ব্যারিস্টার দেবাশীষ রায়।

বিজু, সাংগ্রাই, বৈসুক, সাংক্রান, বিষু, বিহু উদযাপন পরিষদের আহবায়ক প্রকৃতি রঞ্জন চাকমা সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী আলোচনা সভায় উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহ-সভাপতি সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুদার, উৎসব কমিটির সদস্য সচিব ইন্তু মনি তালুকদারসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে পৌরসভা চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের রাজবাড়ি শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন নৃ-গোষ্ঠীর তরুণ-তরুণীরা ঐতিহ্যবাহী পোশাক পরে তাদের সংস্কৃতি তুলে ধরেন।

পাহাড়ি জনগোষ্ঠীর বিভিন্ন সম্প্রদায়ের মানুষ ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে নৃত্য-গানের মাধ্যমে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেন এবং শোভাযাত্রায় অংশ নেন ।

আগামী ১২ এপ্রিল পর্যন্ত চলবে এ অনুষ্ঠান মালা। বৈসাবী উপলক্ষে রাঙ্গামাটির পাহাড়ের বিভিন্ন এলাকায় চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান, ঐতিহ্যবাহী খেলাধুলা ও নানান প্রতিযোগিতা।

এই বিভাগের সব খবর

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে...

মেরুদণ্ডের সুস্থতা রক্ষায় সচেতনতার বিকল্প নেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মেরুদণ্ড মানবদেহের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। শরীরের ভারসাম্য রক্ষা, দাঁড়ানো, বসা ও চলাফেরার পাশাপাশি মেরুরজ্জু ও গুরুত্বপূর্ণ...

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

সর্বশেষ

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা...

মেরুদণ্ডের সুস্থতা রক্ষায় সচেতনতার বিকল্প নেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মেরুদণ্ড...

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...