সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

‘চট্টগ্রাম ফাউন্ডেশন’ এর গঠনতন্ত্র, কার্যবিধি প্রণয়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

‘চট্টগ্রাম ফাউন্ডেশন’ এর গঠনতন্ত্র, কার্যবিধি প্রণয়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় চট্টগ্রাম ফাউন্ডেশনের গঠন ও কার্যাবলির উপর সভাপতির পক্ষে প্রেজেন্টেশন উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাদি উর রহিম জাদিদ। এরপর সভায় উপস্থিত সদস্যগণ চট্টগ্রাম ফাউন্ডেশনের ধারণার ওপর তাদের মূল্যবান মতামত ও পরামর্শ তুলে ধরেন।

এ সময় চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসকরা, হাটহাজারী ও ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, সাংবাদিক ও ছাত্র প্রতিনিধি ও রেড ক্রিসেন্টের সম্পাদক তাদের মতামত তুলে ধরে বক্তব্য রাখেন।

উপস্থিত সকলেই চট্টগ্রাম ফাউন্ডেশন গঠনের এই উদ্যোগকে স্বাগত জানান এবং এই সংগঠনের সাথে যুক্ত থেকে এটিকে বাস্তবায়ন এবং একটি কার্যকরী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সহায়তা প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামান বলেন, এই সংগঠনটি আপামর জনগণের উন্নয়নের জন্য কাজ করে যাবে এবং শুধু চট্টগ্রাম নয় সারা বাংলাদেশে নজির স্থাপন করবে।

সভাপতির বক্তব্যে চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম এটিকে দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে তার মূল্যবান নির্দেশনা প্রদান করেন।

সভায় চট্টগ্রামের সকল পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, জেলা প্রশাসক কার্যালয়ের সকল সহকারী কমিশনার (ভূমি), চট্টগ্রামের অন্যান্য কর্মকর্তাগণ, জেলা রোভার স্কাউট এবং মেট্রো রোভার স্কাউট এর প্রতিনিধি, জেলা প্রাথমিক শিক্ষা অফিসারসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

সিডিএর মাস্টার প্ল্যান আরো বাস্তবসম্মত করতে হবে : সমন্বয় সভায় মেয়র

চট্টগ্রাম শহরকে নান্দনিক হিসেবে গড়ে তোলার পাশাপাশি গ্রিন, হেলদি, সেফ অ্যান্ড স্মার্ট সিটি হিসেবে প্রতিষ্ঠায় সিডিএর মাস্টার প্ল্যানকে (২০২৫–২০৫০) আরো সমৃদ্ধ, বাস্তবসম্মত ও জনসম্পৃক্ত...

নিউইয়র্ক-ঢাকা ফ্লাইট পুনরায় চালু করতে কাজ করছে সরকার

আমেরিকায় সফররত চট্টগ্রাম–২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য এবং বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়–সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সরোয়ার আলমগীরকে সংবর্ধনা দিয়েছে চট্টগ্রাম অ্যাসোসিয়েশন অব নর্থ...

দুদকের মামলায় সাবেক ভূমিমন্ত্রীসহ ৩৬ জনের বিরুদ্ধে আরও ৪ জনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তার স্ত্রী রুকমিলা জামানসহ...

সর্বশেষ

সিডিএর মাস্টার প্ল্যান আরো বাস্তবসম্মত করতে হবে : সমন্বয় সভায় মেয়র

চট্টগ্রাম শহরকে নান্দনিক হিসেবে গড়ে তোলার পাশাপাশি গ্রিন, হেলদি,...

নিউইয়র্ক-ঢাকা ফ্লাইট পুনরায় চালু করতে কাজ করছে সরকার

আমেরিকায় সফররত চট্টগ্রাম–২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য এবং বন...

দুদকের মামলায় সাবেক ভূমিমন্ত্রীসহ ৩৬ জনের বিরুদ্ধে আরও ৪ জনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকা ঋণ...

বান্দরবানকে পর্যটনবান্ধব শহর হিসেবে গড়ে তুলতে চাই : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু বলেছেন, বান্দরবান শহরটি ...

স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল-মত-পথ নির্বিশেষে কৃষকদের সামগ্রিক...

শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেছেন, শিক্ষার্থীদের...