সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রাম বিমান বন্দরে কোটি টাকার স্বর্ণসহ শারজাহ ফেরত যাত্রী আটক

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

হাতঘড়ির চেইন আকারে, মোবাইল এডাপ্টারের ভেতর ও এয়ারপডের ভেতর লুকানো ১ কোটি ৭ লাখ টাকা মূল্যের ৯১০ গ্রাম স্বর্ণসহ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে আটক হয়েছেন শারজাহ থেকে আসা এক বিমান যাত্রী। আটক যুবক চট্টগ্রামের সাতকানিয়ার মোহাম্মদ মোকসুদ আহমেদ।

সোমবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ৭ টায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তল্লাশি করে তাকে আটক করে বিমানবন্দরে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তিনি সাতকানিয়া উপজেলার দোভাষী পাড়ার আব্দুল খালেকের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, আজ সকাল সাড়ে সাতটায় শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়ার ফ্লাইট জি৯-৫২৬ অবতরণ করে। এসময় ফ্লাইটে করে আসা ইকে-০৫৪২০১৩ পাসপোর্টধারী যাত্রী মোহাম্মদ মোকসুদ আহমেদ গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তাকে তল্লাশি করে কাস্টমস প্রতিনিধি, বিমানবন্দর এভসেক, বিমানবাহিনী টাস্কফোর্স ও এনএসআই প্রতিনিধিরা।

তিনি জানান, এসময় তার হাতঘড়ির চেইন আকারে মোবাইল এডাপ্টারের ভেতর ও এয়ারপডের ভেতর থেকে লুকিয়ে রাখা বিভিন্ন সাইজের স্বর্ণ পাওয়া যায়। এছাড়াও অঘোষিত ১৬ পিস ডলফিনের মতো লকেট ২১৫ গ্রাম, ৭৮ পিস তারকার মতো লকেট ১২৮ গ্রাম, বার ৩০ পিস ৪৬০ গ্রাম, চুড়ি ৪ পিস ৮০ গ্রাম, আংটি ২ পিস ২০ গ্রাম, চেইন ১ পিস ৭ গ্রাম জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণালংকার বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর  করা হয়েছে। আটককৃত যাত্রীকে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। এতে করে বাজুসের তথ্যানুসারে ১ কোটি ৭ লাখ ৬১ হাজার ৬৬০ টাকা রাজস্ব আয় হয়েছে বলে।

এই বিভাগের সব খবর

সিডিএর মাস্টার প্ল্যান আরো বাস্তবসম্মত করতে হবে : সমন্বয় সভায় মেয়র

চট্টগ্রাম শহরকে নান্দনিক হিসেবে গড়ে তোলার পাশাপাশি গ্রিন, হেলদি, সেফ অ্যান্ড স্মার্ট সিটি হিসেবে প্রতিষ্ঠায় সিডিএর মাস্টার প্ল্যানকে (২০২৫–২০৫০) আরো সমৃদ্ধ, বাস্তবসম্মত ও জনসম্পৃক্ত...

নিউইয়র্ক-ঢাকা ফ্লাইট পুনরায় চালু করতে কাজ করছে সরকার

আমেরিকায় সফররত চট্টগ্রাম–২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য এবং বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়–সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সরোয়ার আলমগীরকে সংবর্ধনা দিয়েছে চট্টগ্রাম অ্যাসোসিয়েশন অব নর্থ...

দুদকের মামলায় সাবেক ভূমিমন্ত্রীসহ ৩৬ জনের বিরুদ্ধে আরও ৪ জনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তার স্ত্রী রুকমিলা জামানসহ...

সর্বশেষ

সিডিএর মাস্টার প্ল্যান আরো বাস্তবসম্মত করতে হবে : সমন্বয় সভায় মেয়র

চট্টগ্রাম শহরকে নান্দনিক হিসেবে গড়ে তোলার পাশাপাশি গ্রিন, হেলদি,...

নিউইয়র্ক-ঢাকা ফ্লাইট পুনরায় চালু করতে কাজ করছে সরকার

আমেরিকায় সফররত চট্টগ্রাম–২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য এবং বন...

দুদকের মামলায় সাবেক ভূমিমন্ত্রীসহ ৩৬ জনের বিরুদ্ধে আরও ৪ জনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকা ঋণ...

বান্দরবানকে পর্যটনবান্ধব শহর হিসেবে গড়ে তুলতে চাই : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু বলেছেন, বান্দরবান শহরটি ...

স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল-মত-পথ নির্বিশেষে কৃষকদের সামগ্রিক...

শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেছেন, শিক্ষার্থীদের...