সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

বহদ্দারহাটে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের বহদ্দারহাট বাদুরতলা এলাকার আরমান হোটেলের পাশে একটি ভবনের দ্বিতীয় তলায় তামান্না নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ৪ এপ্রিল (শুক্রবার) রাতে রুমের ভেতর গলায় ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহ পাওয়া যায় বলে জানায় তার স্বামী নাদিম।

তবে নিহত গৃহবধূর পরিবারের অভিযোগ, এটি আত্মহত্যা নয় বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। নিহত তামান্নার ভাইয়ের দাবি, স্বামী নাদিম দীর্ঘদিন ধরে যৌতুকের জন্য চাপ দিয়ে আসছিল এবং প্রায়ই তাদের মধ্যে কলহ লেগে থাকত। এসব চাপে পড়ে তামান্না এমন পরিণতির শিকার হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, তামান্না ও নাদিমের দাম্পত্য জীবনে প্রায়ই কলহ দেখা যেত। ঘটনার রাতে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়, যার পরিণতিতে এ ঘটনা ঘটে বলে দাবি করেছেন স্বামী নাদিম। তবে তিনি নিজেকে নির্দোষ দাবি করে ইতোমধ্যেই আত্মসমর্পণ করেছেন পুলিশের কাছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে প্রাথমিক আলামত সংগ্রহ করা হয়েছে। তাদের মতে, এটি সরাসরি আত্মহত্যা নয় বরং আত্মহত্যায় প্ররোচণার অভিযোগের সম্ভাবনা রয়েছে। এ ঘটনায় নাদিমকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট ও অন্যান্য তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এ ঘটনায় নিহত তামান্নার ভাই বাদী হয়ে পাঁচলাইশ থানায় একটি মামলা দায়ের করেছেন।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান জানান, ঘটনাস্থল থেকে প্রাথমিক আলামত সংগ্রহ করা হয়েছে। তাদের মতে, এটি সরাসরি আত্মহত্যা নয় বরং আত্মহত্যায় প্ররোচণার অভিযোগের সম্ভাবনা রয়েছে। এ ঘটনায় নাদিমকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট ও অন্যান্য তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এই বিভাগের সব খবর

সিডিএর মাস্টার প্ল্যান আরো বাস্তবসম্মত করতে হবে : সমন্বয় সভায় মেয়র

চট্টগ্রাম শহরকে নান্দনিক হিসেবে গড়ে তোলার পাশাপাশি গ্রিন, হেলদি, সেফ অ্যান্ড স্মার্ট সিটি হিসেবে প্রতিষ্ঠায় সিডিএর মাস্টার প্ল্যানকে (২০২৫–২০৫০) আরো সমৃদ্ধ, বাস্তবসম্মত ও জনসম্পৃক্ত...

নিউইয়র্ক-ঢাকা ফ্লাইট পুনরায় চালু করতে কাজ করছে সরকার

আমেরিকায় সফররত চট্টগ্রাম–২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য এবং বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়–সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সরোয়ার আলমগীরকে সংবর্ধনা দিয়েছে চট্টগ্রাম অ্যাসোসিয়েশন অব নর্থ...

দুদকের মামলায় সাবেক ভূমিমন্ত্রীসহ ৩৬ জনের বিরুদ্ধে আরও ৪ জনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তার স্ত্রী রুকমিলা জামানসহ...

সর্বশেষ

সিডিএর মাস্টার প্ল্যান আরো বাস্তবসম্মত করতে হবে : সমন্বয় সভায় মেয়র

চট্টগ্রাম শহরকে নান্দনিক হিসেবে গড়ে তোলার পাশাপাশি গ্রিন, হেলদি,...

নিউইয়র্ক-ঢাকা ফ্লাইট পুনরায় চালু করতে কাজ করছে সরকার

আমেরিকায় সফররত চট্টগ্রাম–২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য এবং বন...

দুদকের মামলায় সাবেক ভূমিমন্ত্রীসহ ৩৬ জনের বিরুদ্ধে আরও ৪ জনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকা ঋণ...

বান্দরবানকে পর্যটনবান্ধব শহর হিসেবে গড়ে তুলতে চাই : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু বলেছেন, বান্দরবান শহরটি ...

স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল-মত-পথ নির্বিশেষে কৃষকদের সামগ্রিক...

শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেছেন, শিক্ষার্থীদের...