সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

নগরজুড়ে চুরি-ছিনতাই প্রতিরোধে র‍্যাবের বিশেষ টহল

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭), চট্টগ্রাম, সার্বিক নিরাপত্তা কার্যক্রম জোরদার করেছে। নগরীসহ বিভিন্ন জনবহুল এলাকায় নিয়মিত টহল এবং সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষ যেন নিরাপদে ও নির্বিঘ্নে তাদের প্রিয়জনদের সাথে ঈদ উদযাপন করতে পারে সে লক্ষ্যে চট্টগ্রামের গুরুত্বপূর্ণ স্থানসমূহে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
বিশেষ করে অলংকার, একে খাঁন বাসস্ট্যান্ড এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে র‌্যাবের বিশেষ নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এছাড়া, বাসের টিকেট সিন্ডিকেট, কালোবাজারি এবং অতিরিক্ত ভাড়া আদায় রোধে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মোবাইল কোর্ট পরিচালনার পরিকল্পনা নেওয়া হয়েছে। যাত্রীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে নগরীর বিভিন্ন স্থানে নিয়মিত চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে।
ঈদের ছুটিতে বাসা-বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে কেউ যাতে কোনো নাশকতামূলক কর্মকাণ্ড চালাতে না পারে, সেজন্য বিশেষ টহল ব্যবস্থা নেওয়া হয়েছে। ঈদ পরবর্তী সময়েও সড়ক ও মহল্লাগুলোতে ছিনতাই, চুরি, ডাকাতি ও অন্যান্য অপরাধ প্রতিরোধে র‌্যাবের বিশেষ নজরদারি অব্যাহত থাকবে।
ঈদ জামাতকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা, হামলা কিংবা গুজব ছড়ানোর অপচেষ্টা প্রতিহত করতে র‌্যাব-৭ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। বিনোদন কেন্দ্র, পার্ক, চিড়িয়াখানাসহ জনসমাগমস্থলে নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
র‌্যাব-৭ জানিয়েছে, গত ১ মার্চ থেকে ২৮ মার্চ ২০২৫ পর্যন্ত অভিযান চালিয়ে তারা ১০ জন দুষ্কৃতকারী ও নাশকতাকারী এবং ১৫ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে।
র‌্যাব-৭ এর পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদ-উল-ফিতর উপলক্ষে নিরাপত্তা কার্যক্রম চলমান থাকবে এবং যেকোনো সহিংসতা বা নাশকতার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এবারের ঈদ শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে র‌্যাব-৭ সর্বোচ্চ সচেষ্ট থাকবে।

এই বিভাগের সব খবর

জিইসি মোড়ে ফুটপাত দখলদারদের সরে যেতে ৭ দিনের আলটিমেটাম চউকের

যানজটের অন্যতম হটস্পট চট্টগ্রাম নগরের জিইসি মোড়ে পার্কিংয়ের জায়গা দখল করে বাণিজ্যিক স্থাপনা, ফুটপাত দখল করে দোকানের বর্ধিত অংশ ও অনুমোদনহীন সাইনবোর্ড দেওয়াসহ নানা...

সিডিএর মাস্টার প্ল্যান আরো বাস্তবসম্মত করতে হবে : সমন্বয় সভায় মেয়র

চট্টগ্রাম শহরকে নান্দনিক হিসেবে গড়ে তোলার পাশাপাশি গ্রিন, হেলদি, সেফ অ্যান্ড স্মার্ট সিটি হিসেবে প্রতিষ্ঠায় সিডিএর মাস্টার প্ল্যানকে (২০২৫–২০৫০) আরো সমৃদ্ধ, বাস্তবসম্মত ও জনসম্পৃক্ত...

নিউইয়র্ক-ঢাকা ফ্লাইট পুনরায় চালু করতে কাজ করছে সরকার

আমেরিকায় সফররত চট্টগ্রাম–২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য এবং বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়–সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সরোয়ার আলমগীরকে সংবর্ধনা দিয়েছে চট্টগ্রাম অ্যাসোসিয়েশন অব নর্থ...

সর্বশেষ

জিইসি মোড়ে ফুটপাত দখলদারদের সরে যেতে ৭ দিনের আলটিমেটাম চউকের

যানজটের অন্যতম হটস্পট চট্টগ্রাম নগরের জিইসি মোড়ে পার্কিংয়ের জায়গা...

সিডিএর মাস্টার প্ল্যান আরো বাস্তবসম্মত করতে হবে : সমন্বয় সভায় মেয়র

চট্টগ্রাম শহরকে নান্দনিক হিসেবে গড়ে তোলার পাশাপাশি গ্রিন, হেলদি,...

নিউইয়র্ক-ঢাকা ফ্লাইট পুনরায় চালু করতে কাজ করছে সরকার

আমেরিকায় সফররত চট্টগ্রাম–২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য এবং বন...

দুদকের মামলায় সাবেক ভূমিমন্ত্রীসহ ৩৬ জনের বিরুদ্ধে আরও ৪ জনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকা ঋণ...

বান্দরবানকে পর্যটনবান্ধব শহর হিসেবে গড়ে তুলতে চাই : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু বলেছেন, বান্দরবান শহরটি ...

স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল-মত-পথ নির্বিশেষে কৃষকদের সামগ্রিক...