সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

কথাকাটাকাটির জেরে ঘুমন্ত নারীকে গলায় রশি পেঁচিয়ে হত্যা, আসামি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীর বন্দর থানার কলসীদিঘী এলাকায় উদ্ধার হওয়া এক অজ্ঞাতনামা নারীর লাশের রহস্য উদঘাটন করেছে সিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)। একইসঙ্গে ভিকটিমের পরিচয় শনাক্তের পাশাপাশি প্রধান আসামিকেও গ্রেপ্তার করা হয়েছে।
গত ২৬ মার্চ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের দিকে কলসীদিঘী পাড়ে আলী সওদাগরের বিল্ডিংয়ের নিচতলার তালাবদ্ধ কক্ষ থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করে পুলিশ।
তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি, কারণ বাড়ির মালিকের কাছে ভাড়াটিয়াদের তথ্য সংরক্ষিত ছিল না এবং আশপাশের বাসিন্দারাও কোনো তথ্য দিতে পারেননি।
ডিবি (বন্দর-পশ্চিম) তদন্তে জানতে পারে, নিহত ব্যক্তি একজন গার্মেন্টস কর্মী হলেও তার কর্মস্থলের সুনির্দিষ্ট তথ্য পাওয়া যাচ্ছিল না। তবে পাশের এক দোকান থেকে পাওয়া একটি ক্যাশ মেমোর মোবাইল নম্বরের সূত্র ধরে তদন্ত এগিয়ে যায়। এরই মধ্যে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন আসামি ইব্রাহিম হাওলাদার (২৪) চট্টগ্রাম থেকে বাগেরহাটের উদ্দেশ্যে পালিয়ে যাওয়ার চেষ্টা করে বলে জানা যায়।
পরবর্তীতে চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া রয়েল পরিবহনের একটি বাস থেকে ঢাকার পোস্তগোলা ব্রিজের ওপর সন্দেহভাজন ইব্রাহিম হাওলাদারকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে টুম্পা আক্তার (২২) নামের ওই নারীকে হত্যার কথা স্বীকার করে।
জিজ্ঞাসাবাদে জানা যায়, নিহত টুম্পা আক্তার ব্রাহ্মণবাড়িয়ার কসবার বাসিন্দা ছিলেন এবং চট্টগ্রামের সিইপিজেডে প্যাসিফিক জিন্স লিমিটেডে কর্মরত ছিলেন। তিনি কলসীদিঘী এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন। ইব্রাহিম হাওলাদারের সঙ্গে তার বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল এবং তারা স্বামী-স্ত্রী পরিচয়ে একই বাসায় থাকতেন।
পারিবারিক কলহের জেরে ২৬ মার্চ রাত সাড়ে ১২টার দিকে ইব্রাহিম হাওলাদার পরিকল্পিতভাবে ঘুমন্ত টুম্পাকে গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে এবং বাসার দরজায় তালা ঝুলিয়ে পালিয়ে যায়।
হত্যার পর নিহতের চার বছর বয়সী সন্তান মাহিমকে পাশের একটি বাসার সামনে রেখে সে দ্রুত চট্টগ্রাম ছাড়ার চেষ্টা করে। এই ঘটনায় সিএমপি’র বন্দর থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

এই বিভাগের সব খবর

জিইসি মোড়ে ফুটপাত দখলদারদের সরে যেতে ৭ দিনের আলটিমেটাম চউকের

যানজটের অন্যতম হটস্পট চট্টগ্রাম নগরের জিইসি মোড়ে পার্কিংয়ের জায়গা দখল করে বাণিজ্যিক স্থাপনা, ফুটপাত দখল করে দোকানের বর্ধিত অংশ ও অনুমোদনহীন সাইনবোর্ড দেওয়াসহ নানা...

সিডিএর মাস্টার প্ল্যান আরো বাস্তবসম্মত করতে হবে : সমন্বয় সভায় মেয়র

চট্টগ্রাম শহরকে নান্দনিক হিসেবে গড়ে তোলার পাশাপাশি গ্রিন, হেলদি, সেফ অ্যান্ড স্মার্ট সিটি হিসেবে প্রতিষ্ঠায় সিডিএর মাস্টার প্ল্যানকে (২০২৫–২০৫০) আরো সমৃদ্ধ, বাস্তবসম্মত ও জনসম্পৃক্ত...

নিউইয়র্ক-ঢাকা ফ্লাইট পুনরায় চালু করতে কাজ করছে সরকার

আমেরিকায় সফররত চট্টগ্রাম–২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য এবং বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়–সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সরোয়ার আলমগীরকে সংবর্ধনা দিয়েছে চট্টগ্রাম অ্যাসোসিয়েশন অব নর্থ...

সর্বশেষ

জিইসি মোড়ে ফুটপাত দখলদারদের সরে যেতে ৭ দিনের আলটিমেটাম চউকের

যানজটের অন্যতম হটস্পট চট্টগ্রাম নগরের জিইসি মোড়ে পার্কিংয়ের জায়গা...

সিডিএর মাস্টার প্ল্যান আরো বাস্তবসম্মত করতে হবে : সমন্বয় সভায় মেয়র

চট্টগ্রাম শহরকে নান্দনিক হিসেবে গড়ে তোলার পাশাপাশি গ্রিন, হেলদি,...

নিউইয়র্ক-ঢাকা ফ্লাইট পুনরায় চালু করতে কাজ করছে সরকার

আমেরিকায় সফররত চট্টগ্রাম–২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য এবং বন...

দুদকের মামলায় সাবেক ভূমিমন্ত্রীসহ ৩৬ জনের বিরুদ্ধে আরও ৪ জনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকা ঋণ...

বান্দরবানকে পর্যটনবান্ধব শহর হিসেবে গড়ে তুলতে চাই : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু বলেছেন, বান্দরবান শহরটি ...

স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল-মত-পথ নির্বিশেষে কৃষকদের সামগ্রিক...