সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

সীতাকুণ্ডে কৃষকদল নেতাকে গলা কেটে হত্যা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের সীতাকুণ্ডে জাতীয়তাবাদী কৃষক দলের নেতা মো. নাছির উদ্দিনকে (৪০) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (২৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের ১নং ওয়ার্ডের হাতিলোটা এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত মো. নাছির উদ্দিন ঐ এলাকার মৃত কবির আহমদের পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, সীতাকুণ্ড উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মো. নাছির উদ্দিন হাতিলোটা গ্রামের নিজ বাড়িতে ইফতার শেষ করে বাড়ির অদূরে নিজের ফার্মে যাবার পথে পূর্ব থেকে ওঁৎপেতে থাকা অজ্ঞাত দুস্কৃতিকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে ঘাড়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে। স্থানীয়রা রাস্তায় লাশ পড়ে থাকতে দেখে পরিবারকে খবর দেন।

ঘটনাস্থলে থাকা চট্টগ্রাম উত্তরজেলা কৃষক দলের আহ্বায়ক বদিউল আলম বদরুল জানান, উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন কৃষকদলের সেক্রেটারি নাছির নিজ বাড়িতে ইফতার শেষে বাড়ির পার্শ্ববর্তী নিজ খামারে যাবার সময় তাকে কে বা কারা ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করেছে। তবে এ ঘটনা কারা ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হতে পারছেন না তারা।

তিনি জানান, যে ধারালো অস্ত্র দিয়ে কোপ দিয়েছে তা এতই ধারালো যে এককোপেই তার মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে।

সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এবিএম নাহিয়ান বারি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর ওসির নেতৃত্বে পুলিশের টিম ঘটনাস্থলে গেছে। ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এই বিভাগের সব খবর

জিইসি মোড়ে ফুটপাত দখলদারদের সরে যেতে ৭ দিনের আলটিমেটাম চউকের

যানজটের অন্যতম হটস্পট চট্টগ্রাম নগরের জিইসি মোড়ে পার্কিংয়ের জায়গা দখল করে বাণিজ্যিক স্থাপনা, ফুটপাত দখল করে দোকানের বর্ধিত অংশ ও অনুমোদনহীন সাইনবোর্ড দেওয়াসহ নানা...

সিডিএর মাস্টার প্ল্যান আরো বাস্তবসম্মত করতে হবে : সমন্বয় সভায় মেয়র

চট্টগ্রাম শহরকে নান্দনিক হিসেবে গড়ে তোলার পাশাপাশি গ্রিন, হেলদি, সেফ অ্যান্ড স্মার্ট সিটি হিসেবে প্রতিষ্ঠায় সিডিএর মাস্টার প্ল্যানকে (২০২৫–২০৫০) আরো সমৃদ্ধ, বাস্তবসম্মত ও জনসম্পৃক্ত...

নিউইয়র্ক-ঢাকা ফ্লাইট পুনরায় চালু করতে কাজ করছে সরকার

আমেরিকায় সফররত চট্টগ্রাম–২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য এবং বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়–সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সরোয়ার আলমগীরকে সংবর্ধনা দিয়েছে চট্টগ্রাম অ্যাসোসিয়েশন অব নর্থ...

সর্বশেষ

জিইসি মোড়ে ফুটপাত দখলদারদের সরে যেতে ৭ দিনের আলটিমেটাম চউকের

যানজটের অন্যতম হটস্পট চট্টগ্রাম নগরের জিইসি মোড়ে পার্কিংয়ের জায়গা...

সিডিএর মাস্টার প্ল্যান আরো বাস্তবসম্মত করতে হবে : সমন্বয় সভায় মেয়র

চট্টগ্রাম শহরকে নান্দনিক হিসেবে গড়ে তোলার পাশাপাশি গ্রিন, হেলদি,...

নিউইয়র্ক-ঢাকা ফ্লাইট পুনরায় চালু করতে কাজ করছে সরকার

আমেরিকায় সফররত চট্টগ্রাম–২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য এবং বন...

দুদকের মামলায় সাবেক ভূমিমন্ত্রীসহ ৩৬ জনের বিরুদ্ধে আরও ৪ জনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকা ঋণ...

বান্দরবানকে পর্যটনবান্ধব শহর হিসেবে গড়ে তুলতে চাই : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু বলেছেন, বান্দরবান শহরটি ...

স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল-মত-পথ নির্বিশেষে কৃষকদের সামগ্রিক...