চট্টগ্রাম নগরীর হকার্স মার্কেটের সামনে বাসের ধাক্কায় তাজুল ইসলাম (৪০) নামে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের এক পরিচ্ছন্নতা কর্মী নিহত হয়েছেন।
রোববার সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত তাজুল কোতোয়ালীর পাথর ঘাটা ৪ নম্বর গলির ফারুক সাহেবের বাড়ির মৃত মলু মুন্সি ছেলে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহিদুল কবির জানান, তাজুল ইসলাম ব্যক্তিগত কাজ শেষে বাসায় যাচ্ছিলেন। যাওয়ার পথে হাটহাজারী বিশ্ববিদ্যালয় রুটে চলাচল করা তিন নম্বর রুটের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এছাড়া ঘাতক গাড়িটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।

