সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

ছনহরায় ইফতার দোয়া মাহফিল ও ঈদ উপহার বিতরণকালে এনামুল হক এনাম

বিএনপি শুধু রাজনৈতিক দল নয়, মানবতার অনুপ্রেরণাদায়ক শক্তি

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও পটিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এনামুল হক এনাম বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে লালন করে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি আরো বলেন, ইফতার বিতরণ কর্মসূচি শুধুমাত্র একটি সামাজিক কর্মসূচি নয়, এটি একটি মানবিক দৃষ্টিভঙ্গির পরিচয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবসময় মানুষের কল্যাণে কাজ করেছেন এবং তাঁর জীবন ও কর্মকাণ্ডের মধ্যে মানবতার মূলনীতি নিহিত। তিনি আরও বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা দেশব্যাপী এমন মানবিক উদ্যোগ গ্রহণ করে চলেছি। তার নেতৃত্বে বিএনপি শুধু রাজনৈতিক দল নয়, মানবতার অনুপ্রেরণাদায়ক শক্তিতে পরিণত হয়েছে। গতকাল সোমবার পটিয়ার উপজেলার ১৫ নং ছনহরা ইউনিয়ন অন্তগত দক্ষিণ ছনহরা ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ ইদ্রিস সওদাগরের উদ্যোগে ইফতার দোয়া মাহফিল ও ঈদ উপহার বিতরণকালে প্রধান অতিথি বক্তৃতায় তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পটিয়া পৌরসভা বিএনপির আহবায়ক নুরুল ইসলাম সওদাগর, পটিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব খোরশেদ আলম, পটিয়া পৌরসভা বিএনপি নেতা গাজী আবু তাহের, জিয়া সৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’র সদস্য সচিব মোজাম্মেল হক চৌধুরী, উপজেলা বিএনপি সদস্য ইসলাম মেম্বার, ছনহরা ইউনিয়ন বিএনপির সভাপতি দিদারুল আলম, পটিয়া উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ ইলিয়াস, পৌরসভা যুবদল সদস্য সচিব হাবিবুর রহমান রিপন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ এরশাদ, উপজেলা সেচ্ছাসেবক দল আহ্বায়ক ওবায়দুল হক রিকু , দক্ষিণ জেলা ছাত্রদল যুগ্ম আহ্বায়ক এস এম নয়ন, উপজেলা ছাত্রদল নেতা কামরুল হাসান জুয়েল, ছনহরা ইউনিয়ন বিএনপি নেতা আবু তাহের, কাজী ইয়ামন, রজোউল কমি আলমদার, মীর মদ, আবদুস সবুর, আবদুল কাদের জুয়েল প্রমুখ।

এই বিভাগের সব খবর

চট্টগ্রাম বন্দরে ৮.২৫ টন তামাকসদৃশ পণ্য ও ৯.২৬ টন স্ক্র্যাপ পেপার জব্দ

চট্টগ্রাম বন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) অভিযানে অন্য প্রতিষ্ঠানের নাম ও তথ্য ব্যবহার করে আমদানির অভিযোগে একটি সন্দেহজনক পণ্যের চালান জব্দ করা...

মাহাথির মোহাম্মদের সহধর্মিণী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের স্ত্রী এবং দেশটির চিকিৎসা ও জনস্বাস্থ্য খাতের অন্যতম পথিকৃৎ তুন ডা. সিতি হাসমাহ মোহাম্মদ আলী আর নেই। সোমবার (২৮...

জিইসি মোড়ে ফুটপাত দখলদারদের সরে যেতে ৭ দিনের আলটিমেটাম চউকের

যানজটের অন্যতম হটস্পট চট্টগ্রাম নগরের জিইসি মোড়ে পার্কিংয়ের জায়গা দখল করে বাণিজ্যিক স্থাপনা, ফুটপাত দখল করে দোকানের বর্ধিত অংশ ও অনুমোদনহীন সাইনবোর্ড দেওয়াসহ নানা...

সর্বশেষ

চট্টগ্রাম বন্দরে ৮.২৫ টন তামাকসদৃশ পণ্য ও ৯.২৬ টন স্ক্র্যাপ পেপার জব্দ

চট্টগ্রাম বন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) অভিযানে...

মাহাথির মোহাম্মদের সহধর্মিণী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের স্ত্রী এবং দেশটির চিকিৎসা...

জিইসি মোড়ে ফুটপাত দখলদারদের সরে যেতে ৭ দিনের আলটিমেটাম চউকের

যানজটের অন্যতম হটস্পট চট্টগ্রাম নগরের জিইসি মোড়ে পার্কিংয়ের জায়গা...

সিডিএর মাস্টার প্ল্যান আরো বাস্তবসম্মত করতে হবে : সমন্বয় সভায় মেয়র

চট্টগ্রাম শহরকে নান্দনিক হিসেবে গড়ে তোলার পাশাপাশি গ্রিন, হেলদি,...

নিউইয়র্ক-ঢাকা ফ্লাইট পুনরায় চালু করতে কাজ করছে সরকার

আমেরিকায় সফররত চট্টগ্রাম–২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য এবং বন...

দুদকের মামলায় সাবেক ভূমিমন্ত্রীসহ ৩৬ জনের বিরুদ্ধে আরও ৪ জনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকা ঋণ...