শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

নাসিরাবাদ সরকারী বালক বিদ্যালয় এসএসসি ৯৬ ব্যাচের ইফতার সম্পন্ন

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

নাসিরাবাদ সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি ৯৬ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ মার্চ) নগরীর একটি রেস্টুরেন্টে প্রতিবছরের মতো এবারও বন্ধুদের প্রাণবন্ত অংশগ্রহণে ইফতার মাহফিল সম্পন্ন হয়।
‘বয়েজ অফ ৯৬’ বন্ধু গ্রুপটি ২০১৬ সালে প্রতিষ্ঠা লগ্ন থেকে সকলে মিলে অসুস্থ ব্যাচমেটকে আর্থিক সহযোগিতা, এতিম শিশুদের খাবার প্রদান, শীতকালীন বস্ত্র বিতরণ, অস্বচ্ছল পরিবারের সদস্যদের লেখাপড়ার জন্য আর্থিক অনুদান, শিশুদের ঈদ সামগ্রী উপহার বিতরণ করে আসছে।এছাড়াও নাসিরাবাদ স্কুলের ছাত্র, শিক্ষক ও কর্মচারীদের জন্য বিশুদ্ধ পানি সরবরাহের উদ্দেশ্যে পানি বিশুদ্ধকরণ প্রকল্প স্থাপনসহ নানা সামাজিক কর্মকান্ডে নিজেদের নিয়োজিত রেখেছে এবং ভবিষ্যতে আরো ভালো কাজে নিয়োজিত রাখবেন বলে জানান ‘বয়েজ অফ ৯৬’ এর আহবায়ক মোঃ মোবারক উল্লাহ মাসুম।
ইফতার মাহফিলে মুনাজাত পরিচালনা করেন মোহাম্মদ জয়নাল। বন্ধুদের মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি এবং ভালো কাজে সকলকে সহযোগিতা করে কাজ করার লক্ষ্য নিয়ে এ ইফতার মাহফিলের আয়োজন বলে জানান ইফতার পরিচালানা কমিটির আহবায়ক মোহাম্মদ আলী মাসুদ।

এই বিভাগের সব খবর

পোশাকশ্রমিকরা কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের হুঁশিয়ারি মালিকদের

পোশাকশ্রমিকেরা কাজে যোগ না দিলে আগামীকাল রোববার থেকে শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী কারখানা বন্ধ করে দেবেন মালিকেরা। এ ধারায় কারখানা বন্ধ থাকলে শ্রমিকেরা...

সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ও গবেষণায় গুরুত্বারোপ করেছেন ডা. জুবাইদা রহমান

সুস্থ বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার ওপর গুরুত্বারোপ করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস-প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, সুস্থ বাংলাদেশ...

‘নগর সরকার’ প্রতিষ্ঠা হলে চট্টগ্রামের উন্নয়ন ত্বরান্বিত হবে: ডা. শাহাদাত

চট্টগ্রামকে ক্লিন, গ্রিন, হেলদি, সেইফ ও স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট সব সেবা সংস্থার মধ্যে সমন্বয় জরুরি। এ লক্ষ্য বাস্তবায়নে ‘নগর সরকার’ প্রতিষ্ঠা...

সর্বশেষ

পোশাকশ্রমিকরা কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের হুঁশিয়ারি মালিকদের

পোশাকশ্রমিকেরা কাজে যোগ না দিলে আগামীকাল রোববার থেকে শ্রম...

সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ও গবেষণায় গুরুত্বারোপ করেছেন ডা. জুবাইদা রহমান

সুস্থ বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার ওপর গুরুত্বারোপ করেছেন...

‘নগর সরকার’ প্রতিষ্ঠা হলে চট্টগ্রামের উন্নয়ন ত্বরান্বিত হবে: ডা. শাহাদাত

চট্টগ্রামকে ক্লিন, গ্রিন, হেলদি, সেইফ ও স্মার্ট সিটি হিসেবে...

৭১ ও ২৪-এর পরাজিত শক্তি সক্রিয় হওয়ার চেষ্টা করছে: ভূমি প্রতিমন্ত্রী

১৯৭১ ও ২০২৪ সালের পরাজিত শক্তি আবার মাঠে সক্রিয়...

হাটহাজারীকে সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল করতে চান মীর হেলাল

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমঅধিকার ও সমান সুযোগ নিশ্চিত করে...

নিজেকে আওয়ামী লীগের সভাপতি’ দাবি করা ভাইরাল সেই আইনজীবী কর্ণফুলীতে আটক

চট্টগ্রামের কর্ণফুলীতে স্থানীয় জনতার হাতে আটক হয়েছেন নিজেকে ‘বাংলাদেশ...