সোমবার, ২২ জুন ২০২৬

যানজট কমাতে নতুন ব্রিজ এলাকায় বাস টার্মিনাল নির্মাণ করছে চসিক

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামে যানজট নিরসনের লক্ষ্যে কর্ণফুলী নতুন ব্রিজ সংলগ্ন এলাকায় একটি আধুনিক বাস টার্মিনাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

আজ শনিবার এ প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি পরিদর্শন করেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। এ সময় তিনি প্রকল্প এলাকা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট প্রকৌশলীদের সঙ্গে আলোচনা করেন।

পরিদর্শনের সময় মেয়র বলেন, ‘চট্টগ্রামের অন্যতম প্রধান সমস্যা যানজট। বিশেষ করে কর্ণফুলী নতুন ব্রিজ এলাকায় অবৈধ যানবাহন ও অপরিকল্পিত পার্কিংয়ের কারণে প্রতিদিন অসংখ্য মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন। এ সমস্যা সমাধানে আমরা এখানে একটি আধুনিক বাস টার্মিনাল নির্মাণ করতে যাচ্ছি।’

তিনি আরও বলেন, বাস টার্মিনালটি নির্মাণ হলে দূরপাল্লার বাস ও নগরীর বিভিন্ন রুটের যানবাহনগুলোর জন্য নির্দিষ্ট স্থান থাকবে। ফলে এলোমেলোভাবে গাড়ি পার্কিংয়ের প্রবণতা কমবে এবং যানজট অনেকাংশে হ্রাস পাবে।

এরপর মেয়র নতুন ব্রিজ সংলগ্ন বশিরুজ্জামান চত্বর এলাকা পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুততার সঙ্গে প্রকল্প বাস্তবায়নের নির্দেশ দেন।

মেয়র আশাবাদ ব্যক্ত করেন, এই প্রকল্প বাস্তবায়ন হলে চট্টগ্রাম মহানগরীর দক্ষিণ অংশের যানজট পরিস্থিতি উন্নত হবে এবং সাধারণ জনগণের চলাচল আরও সহজ হবে। পটিয়া, আনোয়ারা, বাঁশখালি অঞ্চলের মানুষদের যাতায়াতের ভোগান্তি কমবে।

পরিদর্শনকালে মেয়রের সঙ্গে ছিলেন চসিকের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জসিম উদ্দিন, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা।

উল্লেখ্য, কর্ণফুলী নতুন ব্রিজ সংলগ্ন এলাকায় বাস টার্মিনাল নির্মাণের প্রকল্পটি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে এবং এটি বাস্তবায়ন হলে নগরীর গুরুত্বপূর্ণ পরিবহন সমস্যার সমাধান হবে বলে আশা করা হচ্ছে।

এই বিভাগের সব খবর

মাদকমুক্ত দেশ গঠনে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে : সিএমপি কমিশনার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী বলেছেন, মাদকমুক্ত দেশ গঠনে এবং মাদক প্রতিরোধে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়, এর জন্য নৈতিক...

চট্টগ্রামে তিন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৩৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে বিশুদ্ধ খাদ্য আদালতের সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রম পরিচালনা করে তিনটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে মোট ৩৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণে...

বান্দরবানে ৭৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

জেলায় এবার ৭৪৮ টি কেন্দ্রে মোট সাড়ে ৭৮ হাজার শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি সম্পন্ন করেছে স্বাস্থ্য বিভাগ। আজ রোববার সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে...

সর্বশেষ

মাদকমুক্ত দেশ গঠনে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে : সিএমপি কমিশনার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী...

চট্টগ্রামে তিন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৩৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে বিশুদ্ধ খাদ্য আদালতের সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রম পরিচালনা করে...

বান্দরবানে ৭৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

জেলায় এবার ৭৪৮ টি কেন্দ্রে মোট সাড়ে ৭৮ হাজার...

পলোগ্রাউন্ডে যুবককে পিটিয়ে হত্যা, আটক ২

নগরীর কোতোয়ালি থানার পলোগ্রাউন্ড এলাকায় মো. জয়নাল (২৬) নামে...

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি...

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা

দুই দিনের সরকারি সফরে আজ মালয়েশিয়া গেছেন প্রধানমন্ত্রী তারেক...