সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

প্রতিবন্ধীরা বোঝা নয়, সমাজের গুরুত্বপূর্ণ অংশ: চসিক মেয়র

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, “প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, বরং তারা সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তাদের কল্যাণে সবাইকে এগিয়ে আসতে হবে।”

শুক্রবার (২১ মার্চ) নগরীর লালদিঘী চসিক পাবলিক লাইব্রেরিতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রতিবন্ধী ও রিক্সা শ্রমিকদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

ডা. শাহাদাত হোসেন বলেন, “এই পবিত্র রমজানে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সমাজের বিত্তবানদের প্রতি আমি আহ্বান জানাই, তারা যেন এসব মানুষের সাহায্যে এগিয়ে আসেন।”

তিনি আরও বলেন, “চট্টগ্রাম সিটি কর্পোরেশন সবসময় অসহায় মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। দরিদ্র ও দুস্থদের সহায়তায় আমরা বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাচ্ছি। সমাজের সকল স্তরের মানুষের সহযোগিতায় আমরা একটি সুন্দর ও সমৃদ্ধ চট্টগ্রাম গড়তে চাই।”

নুরজাহান বেগমের সভাপতিত্বে এবং মারুফুল ইসলাম চৌধুরী ও জিয়াউর রহমান জিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, ডা. সরোয়ার আলম, নুর নাহার, নুর হোসেন নুরু, আবদুল বাতেন, জসিম মিয়া, দিদারুল ইসলাম দিদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

চট্টগ্রাম বন্দরে ৮.২৫ টন তামাকসদৃশ পণ্য ও ৯.২৬ টন স্ক্র্যাপ পেপার জব্দ

চট্টগ্রাম বন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) অভিযানে অন্য প্রতিষ্ঠানের নাম ও তথ্য ব্যবহার করে আমদানির অভিযোগে একটি সন্দেহজনক পণ্যের চালান জব্দ করা...

মাহাথির মোহাম্মদের সহধর্মিণী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের স্ত্রী এবং দেশটির চিকিৎসা ও জনস্বাস্থ্য খাতের অন্যতম পথিকৃৎ তুন ডা. সিতি হাসমাহ মোহাম্মদ আলী আর নেই। সোমবার (২৮...

জিইসি মোড়ে ফুটপাত দখলদারদের সরে যেতে ৭ দিনের আলটিমেটাম চউকের

যানজটের অন্যতম হটস্পট চট্টগ্রাম নগরের জিইসি মোড়ে পার্কিংয়ের জায়গা দখল করে বাণিজ্যিক স্থাপনা, ফুটপাত দখল করে দোকানের বর্ধিত অংশ ও অনুমোদনহীন সাইনবোর্ড দেওয়াসহ নানা...

সর্বশেষ

চট্টগ্রাম বন্দরে ৮.২৫ টন তামাকসদৃশ পণ্য ও ৯.২৬ টন স্ক্র্যাপ পেপার জব্দ

চট্টগ্রাম বন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) অভিযানে...

মাহাথির মোহাম্মদের সহধর্মিণী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের স্ত্রী এবং দেশটির চিকিৎসা...

জিইসি মোড়ে ফুটপাত দখলদারদের সরে যেতে ৭ দিনের আলটিমেটাম চউকের

যানজটের অন্যতম হটস্পট চট্টগ্রাম নগরের জিইসি মোড়ে পার্কিংয়ের জায়গা...

সিডিএর মাস্টার প্ল্যান আরো বাস্তবসম্মত করতে হবে : সমন্বয় সভায় মেয়র

চট্টগ্রাম শহরকে নান্দনিক হিসেবে গড়ে তোলার পাশাপাশি গ্রিন, হেলদি,...

নিউইয়র্ক-ঢাকা ফ্লাইট পুনরায় চালু করতে কাজ করছে সরকার

আমেরিকায় সফররত চট্টগ্রাম–২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য এবং বন...

দুদকের মামলায় সাবেক ভূমিমন্ত্রীসহ ৩৬ জনের বিরুদ্ধে আরও ৪ জনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকা ঋণ...