সোমবার, ২৯ জুন ২০২৬

আলীকদমে লেকের পানিতে পড়ে প্রাণ গেল ২ বোনের

- Advertisement -
Single page 1st Paragraph

বান্দরবানের আলীকদম উপজেলায় লেকের পানিতে পড়ে ২ বোনের মৃত্যু হয়েছে। উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের সিরাজ কারবারী পাড়াস্থ সাবেক জেলা পরিষদ সদস্য উক্যমং মার্মার লেকে পড়ে তাদের মৃত্যু হয়। তারা দুই জন আপন বোন। মৃতরা হলো- ওই পাড়ার মোহাম্মদ উল্লাহর মেয়ে মারুফা বেগম (৭) ও মাহাবুবা বেগম (৪)। খবর পেয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কালাম ও ইউপি সদস্য মাহাবুব আলম ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজের তদারকি করেন।
সূত্র জানায়, শিশু মারুফা বেগম ও মাহাবুবা বেগমকে বোন মাহামুদা বেগমের (৯) কাছে রেখে শুক্রবার সকালে মা বাবা বাড়ীর পার্শ্ববর্তী জমিতে কাজ করতে যান। এ সময় বড় বোন মাহামুদা ছোট দুই বোনকে ঘরে রেখে টিউবওয়েল থেকে খাবার পানি আনতে যায়। এ ফাঁকে ছোট দুই বোন লেকের পাড়ে আম কুড়াতে গিয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর এক পর্যায়ে শনিবার রাত ২টার দিকে এক বোন ও সকাল ৭টার দিকে আরেক বোনের লাশ লেকের পানিতে ভেসে উঠে। পরে এলাকাবাসীর সহায়তায় দুই শিশুর লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করে পুলিশ। এ ঘটনায় এলাকায় শোকের মাতম চলছে। আলীকদম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছির উদ্দিন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃত দুই শিশুকে উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...