সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

ইপিজেডে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, দুই যুবক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামে সমন্বয়ক পরিচয়ে হকারদের কাছ থেকে চাঁদাবাজির সময় দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন। গ্রেপ্তার দু’জন হলেন, আসাদুজ্জামান রাফি (২৭) ও আব্দুল কাদের ইমন (২৬)। জাতীয় নাগরিক কমিটির ইপিজেড থানা কমিটিতে তাদের নাম ছিল বলে জানা গেছে।
মঙ্গলবার রাতে নগরের ইপিজেড থানার সিইপিজেড এলাকা থেকে তাদের আটক করা হয়। বুধবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। ২৫ ফেব্রুয়ারি জাতীয় নাগরিক কমিটির ভেরিফাইড ফেসবুক পেজে ঘোষিত প্রতিনিধি তালিকায় আসাদুজ্জামান রাফির নাম এক নম্বরে রয়েছে। ৩২ নম্বরে রয়েছে আব্দুল কাদের ইমনের নাম।
ইপিজেড থানার ওসি মো. আখতারুজ্জামান বলেন, সমন্বয়ক পরিচয়ে সিইপিজেড এলাকার ভ্রাম্যমাণ (ভাসমান) কাঁচামাল ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়ের সময় দু’জনকে আটক করে স্থানীয় জনতা। পরবর্তীতে পুলিশ আসামিদের গ্রেপ্তার করে হেফাজতে নেয়। তিনি জানান, এ বিষয়ে ভুক্তভোগী ব্যবসায়ী মো. আজিম (৩৫) ইপিজেড থানায় একটি মামলা করেছেন। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এই বিভাগের সব খবর

চট্টগ্রাম বন্দরে ৮.২৫ টন তামাকসদৃশ পণ্য ও ৯.২৬ টন স্ক্র্যাপ পেপার জব্দ

চট্টগ্রাম বন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) অভিযানে অন্য প্রতিষ্ঠানের নাম ও তথ্য ব্যবহার করে আমদানির অভিযোগে একটি সন্দেহজনক পণ্যের চালান জব্দ করা...

মাহাথির মোহাম্মদের সহধর্মিণী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের স্ত্রী এবং দেশটির চিকিৎসা ও জনস্বাস্থ্য খাতের অন্যতম পথিকৃৎ তুন ডা. সিতি হাসমাহ মোহাম্মদ আলী আর নেই। সোমবার (২৮...

জিইসি মোড়ে ফুটপাত দখলদারদের সরে যেতে ৭ দিনের আলটিমেটাম চউকের

যানজটের অন্যতম হটস্পট চট্টগ্রাম নগরের জিইসি মোড়ে পার্কিংয়ের জায়গা দখল করে বাণিজ্যিক স্থাপনা, ফুটপাত দখল করে দোকানের বর্ধিত অংশ ও অনুমোদনহীন সাইনবোর্ড দেওয়াসহ নানা...

সর্বশেষ

চট্টগ্রাম বন্দরে ৮.২৫ টন তামাকসদৃশ পণ্য ও ৯.২৬ টন স্ক্র্যাপ পেপার জব্দ

চট্টগ্রাম বন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) অভিযানে...

মাহাথির মোহাম্মদের সহধর্মিণী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের স্ত্রী এবং দেশটির চিকিৎসা...

জিইসি মোড়ে ফুটপাত দখলদারদের সরে যেতে ৭ দিনের আলটিমেটাম চউকের

যানজটের অন্যতম হটস্পট চট্টগ্রাম নগরের জিইসি মোড়ে পার্কিংয়ের জায়গা...

সিডিএর মাস্টার প্ল্যান আরো বাস্তবসম্মত করতে হবে : সমন্বয় সভায় মেয়র

চট্টগ্রাম শহরকে নান্দনিক হিসেবে গড়ে তোলার পাশাপাশি গ্রিন, হেলদি,...

নিউইয়র্ক-ঢাকা ফ্লাইট পুনরায় চালু করতে কাজ করছে সরকার

আমেরিকায় সফররত চট্টগ্রাম–২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য এবং বন...

দুদকের মামলায় সাবেক ভূমিমন্ত্রীসহ ৩৬ জনের বিরুদ্ধে আরও ৪ জনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকা ঋণ...