মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

দেশি পোশাক বিদেশি বলে প্রতারণা, মেগা মার্টকে লাখ টাকা জরিমানা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

দেশে তৈরি পোশাক বিদেশি বলে বিক্রির অভিযোগে পোশাক বিক্রয় প্রতিষ্ঠান মেগা মার্টকে এক লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। বুধবার (১৯ মার্চ) দুপুরে চট্টগ্রাম নগরীর বৃহৎ পোশাকের বাজার টেরিবাজারে অভিযান চালায় অধিফতরের একটি টিম।
ভোক্তা অধিদফতর সংরক্ষণ অধিদফতর, চট্টগ্রামের বিভাগীয় কার্যালয়ের উপ- পরিচালক ফয়েজ উল্লাহ বলেন, মেগা মার্ট চট্টগ্রামের অন্যতম একটি ব্র্যান্ড। তাদের নিজস্ব কিছু পণ্য আছে। মানুষ বিশ্বাস করে তাদের কাছ থেকে পণ্য কেনেন। এখানে বেশকিছু পণ্য আছে যা দেশে তৈরি। কিন্তু পণ্যগুলো বিদেশি বলে প্রতিষ্ঠানটি ক্রেতাদের কাছে বিক্রি করছেন। মেগা মার্টের মতো প্রতিষ্ঠান যদি দেশে তৈরি পণ্য বিদেশি বলে বিক্রি করেন তাহলে ক্রেতাদের বিশ্বাস করা কঠিন হবে। পণ্যগুলো যে বিদেশ থেকে আনা হয়েছে সেগুলোর কোনো ডকুমেন্ট তাদের কাছে নেই। যখন আমরা কাপড় চেক করছিলাম তখন তারা আমাদের জানিয়েছে সেগুলো বিদেশি। পরে আমরা ডকুমেন্ট চাইলে তারা সেটা দিতে পারেনি। এরপর তারা স্বীকার করে যে সেগুলো দেশে তৈরি পণ্য। আমাদের সঙ্গে তারা যেহেতু এটা করছে, তাহলে ক্রেতাদের সঙ্গে আরও বেশি করবে।’
এছাড়া কোতোয়ালি মোড় সংলগ্ন ‘মধুবন’ এর একটি আউটলেটে মেয়াদ উত্তীর্ণ দই এবং কেক এর স্টিকার উঠিয়ে ফেলে বিক্রি করার উদ্দেশ্য সংরক্ষণ, অপরিচ্ছন্ন ও ইঁদুরের গন্ধযুক্ত পরিবেশ, নিষিদ্ধ অ্যালকোহলিক পানীয় বিক্রয় এর উদ্দেশ্য সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ পণ্যের স্টিকার পরিবর্তনের উদ্দেশ্যে স্টিকার সংরক্ষণ, হালিমের মেয়াদ না থাকা এবং অননুমোদিত বিদেশি পণ্য বিক্রয় করায় উক্ত প্রতিষ্ঠানে দশ হাজার টাকা জরিমানা করা হয়।
একই এলাকায় অবস্থিত ‘মালঞ্চ’ রেস্টুরেন্টে দেখা যায়, জিলাপি তৈরির মিষ্টির সিরায় একাধিক মাছি মরে থাকা, ক্ষতিকর ইন্ডাস্ট্রিয়াল রং খাবারে ব্যবহার করা এবং বাসি ইফতার বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করায় প্রতিষ্ঠানটিকে ৭ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, মাহমুদা আক্তার ।

এই বিভাগের সব খবর

রাঙ্গামাটিতে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা

জেলায় আজ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন আয়োজিত মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক...

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়লেন মেসি

বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন লিওনেল মেসির দখলে। সোমবার অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে তিনি এই নতুন রেকর্ড গড়েছেন। ডালাসে ম্যচের ৩৮ মিনিটে গোল...

হরমুজ প্রণালি অতিক্রম করল ‘এমভি বাংলার জয়যাত্রা’

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ও দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) রাষ্ট্রীয় মালিকানাধীন কার্গো জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’ (আইএমও: ৯৭৯৩৮২০) সফলভাবে হরমুজ প্রণালি অতিক্রম...

সর্বশেষ

রাঙ্গামাটিতে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা

জেলায় আজ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন...

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়লেন মেসি

বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন লিওনেল মেসির দখলে।...

হরমুজ প্রণালি অতিক্রম করল ‘এমভি বাংলার জয়যাত্রা’

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ও দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে বাংলাদেশ শিপিং...

প্রধানমন্ত্রী চীনের দালিয়ানে পৌঁছেছেন

প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে...

দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (২২...

ইরানের ওপর তেল নিষেধাজ্ঞা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র

সুইজারল্যান্ডে অনুষ্ঠিত আলোচনার পর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স...