সোমবার, ২৯ জুন ২০২৬

সেবার অনন্য দৃষ্টন্ত

হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সঃ বারো ঘন্টায় অস্ত্র প্রচার ছাড়া নয়টি নরমাল ডেলিভারি

- Advertisement -
Single page 1st Paragraph

হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বারো ঘন্টায় অস্ত্র প্রচার ছাড়া ৯ টি নিরাপদ নরমাল ডেলিভারি সম্পন্ন করে সেবার অনন্য দৃষ্টান্ত স্হাপন করেছে।  মঙ্গলবার রাত আটটা থেকে গত বুধবার সকাল আটটা পর্যন্ত বারো ঘন্টায় কমপ্লেক্সের চিকিৎসক, নার্সদের আন্তরিকতাপূর্ণ সেবার মাধ্যমে এই ডেলিভারি কার্যক্রম সম্পন্ন হয়েছে।


উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুরজিত দত্ত জানান, গত মঙ্গলবার দিবাগত রাত আটটা থেকে গত বুধবার সকাল আটটা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অস্র প্রচার ছাড়া নয়টা নরমাল ডেলিভারি সম্পন্ন করে এই স্বাস্থ্য কমপ্লেক্স প্রসূতি সেবার অনন্য দৃষ্টান্ত স্হাপন করেছে। স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সোহানিয়া আক্তার বিল্লাহ, কর্তব্যরত মেডিকেল অফিসার, নার্স, মিডওয়াইফ,সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতায় এই ডেলিভারি কার্যক্রম সম্পন্ন হয়েছে। বিগত কয়েক বছরের মধ্যে এই স্বাস্থ্য কমপ্লেক্সে সর্বোচ্চ নরমাল ডেলিভারি সম্পন্ন হয়েছে বলে তিনি গনমাধ্যমকে জানান। ডেলিভারির পর থেকে মা ও নব জাতক সুস্থ আছেন বলে তিনি উল্লেখ করেন। এখানে প্রসব সেবায় সর্বোচ্চ প্রচেষ্টা চলমান রয়েছে বলে ও তিনি জানান। ইউএইচএন্ডএফপিও সেই সকল প্রসূতি মায়েদের অভিভাবকদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন যারা অত্র স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতি আস্থা ও বিশ্বাস রেখেছেন । হাটহাজারী তথা অত্র অঞ্চলের জনসাধারনের স্বাস্থ্য সেবায় হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বার সবসময় উন্মুক্ত । স্বাস্থ্য সেবা ও সকল প্রকার প্রসূতি সেবা গ্রহন করার জন্য ইউএইচএন্ডএফপিও সকলের প্রতি উদাত্ত আহবান জানান ।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...