সোমবার, ২৯ জুন ২০২৬

পাহাড়তলীতে ফরিদ হত্যা মামলার ২ আসামী কুমিল্লায় গ্রেপ্তার

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীর পাহাড়তলীতে ব্যবসায়ী ফরিদকে পিটিয়ে হত্যা মামলায় ২ আসামিকে কুমিল্লা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। তারা হলো- কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার পশ্চিম ডেকরার আব্দুল কুদ্দুসের ছেলে মো. আলী আজগর লেদা (২৫) ও নগরীর পাহাড়তলী থানার মাইটিলা পাড়ার মো. আলী শেখের ছেলে মো. ইসমাইল হোসেন (৩০)। বুধবার সকাল পৌনে ১০টায় চৌদ্দগ্রাম ও চান্দিনা থেকে তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, নিহত ফরিদ পাহাড়তলী রেলওয়ে কলোনীতে একটি কার ওয়াশের ব্যবসায়ী এবং পাশাপাশি রেলওয়ের জায়গায় দোকান নির্মাণ করে ভাড়ার ব্যবসাও ছিলো তার। দোকান ভাড়ার টাকা আদায় নিয়ে আলাউদ্দিন আলো এবং দিদারুল আলম প্রকাশ টেডি আলম নামে দুইজনের সাথে বিরোধ চলে আসছিল। বিরোধের জের ধরে আলাউদ্দিন আলো এবং দিদারুল আলম প্রকাশ টেডি আলম ফরিদের কাছ থেকে বিভিন্ন সময় চাঁদা দাবি করে আসছিল। চাঁদার টাকা দিতে রাজি না হলে তারা ফরিদকে প্রাণে হত্যাসহ যে কোন ক্ষতি করবে বলে হুমকি দিতো।
গত ৭ মে রাত সোয়া ১১টায় ফরিদ পাহাড়তলী এলাকার একটি চায়ের দোকানে বসে চা পান করছিল। এসময় সে জানতে পারে তাকে মারার জন্য একদল দুস্কৃতিকারী আসছে। প্রাণে বাঁচতে দৌড়ে পালানোর সময় পাহাড়তলী বাজার রেলষ্টেশনের প্রবেশ পথে পৌঁছলে দুস্কৃতিকারীরা তাকে ঘেরাও করে কাঠের বাটাম, ষ্ট্যাম্প, লাঠি, ইটের টুকরা, কিরিচ, রড, ধারালো ছোরা এবং দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে নির্মম ও নৃশংসভাবে কুপিয়ে জখম করে। বাঁচার জন্য তাদের কাছে অনেক আকুতি মিনতি এমনকি প্রাণ ভিক্ষা চাইলেও তার কথায় দুস্কৃতিকারীদের মন গলেনি একটুও। পরবর্তীতে স্থানীয় লোকজনের সহায়তায় তার স্ত্রী গুরুতর আহত অবস্থায় ফরিদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ৮মে দিবাগত রাত সোয়া ১২টায় ফরিদ মৃত্যুবরণ করে। এই ফরিদের বোন বাদী হয়ে ডাবলমুরিং থানায় এজাহারনামীয় ১১ জন এবং অজ্ঞাতনামা আরও ১৫/১৬ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার জানান, এ ঘটনায় র‌্যাব ছায়া তদন্ত শুরু করে। এক পর্যায়ে কুমিল্লা জেলায় এ মামলার ২ আসামি কুমিল্লায় আত্মগোপনে আছে খবর পেয়ে অভিযানে যায় র‌্যাবের একটি টিম। গত বুধবার সকাল ৯টায় চৌদ্দগ্রাম ও চান্দিনা এলাকায় অভিযান চালিয়ে আলী আজগর লেদা ও মো. ইসমাইল হোসেনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার দুই আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...