সোমবার, ১৫ জুন ২০২৬

লামায় রিসোর্টে গৃহবধূকে গণধর্ষণ, স্বামী সহ আটক দুই জন তিন দিনের রিমান্ডে

মো. নুরুল করিম আরমান, লামা (বান্দরবান) প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

বান্দরবান জেলার লামা উপজেলায় এক গৃহবধূ (২১) গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের মিরিঞ্জা পাহাড় এলাকার একটি রিসোর্টে ঘটনাটি ঘটে। আর এ সময় গৃহবধূর স্বামী রুবেল ধর্ষণে সহায়তা করে। এ ঘটনায় নির্যাতিতা গৃহবধূ বাদী হয়ে স্বামী রুবেল সহ ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন। পরে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত গৃহবধূর স্বামী রুবেল ও তার বন্ধু সাগরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত দুইজন লামা পৌরসভা এলাকার মধুঝিরি গ্রামের বাসিন্দা। ধর্ষণের শিকার গৃহবধূ রুবেলের দ্বিতীয় স্ত্রী বলে জানা গেছে।
সূত্র জানায়, মিরিঞ্জা ভ্যালী রিসোর্টের নাইটগার্ড রুবেল (২৬) তার স্ত্রীকে নিয়ে গত শনিবার রিসোর্টে যায়। সে রিসোর্ট থেকে গত মঙ্গলবার তাকে অন্য আরেক রিসোর্টে নিয়ে স্বামী রুবেলের সহায়তায় ৫ বন্ধু মিলে পালাক্রমে ধর্ষণ করে। এতে ওই গৃহবধূ অসুস্থ হয়ে পড়লে গত মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেওয়ার পাশাপাশি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে বুধবার সকালে পুলিশ অভিযান চালিয়ে গৃহবধূর স্বামী রুবেল ও তার বন্ধু সাগরকে গ্রেফতার করে উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তুলে ৫ দিনের রিমান্ড চায়। পরে দীর্ঘ শুনানির পর আসামীদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন বিজ্ঞ আদালত।
গণধর্ষণের ঘটনায় ২ জনকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. তোফাজ্জল হোসেন জানান, এর আগে ধর্ষণের শিকার গৃহবধূ বাদী হয়ে স্বামী সহ ৭ জনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দেন। এ ঘটনায় জড়িত অন্য আসামীদেরকেও গ্রেফতার অভিযান চলছে।

এই বিভাগের সব খবর

চার বছর পর ফ্যামিলি কার্ডের তালিকা হালনাগাদ, বাদ যাবে সচ্ছলরা: অর্থমন্ত্রী

ফ্যামিলি কার্ডের জন্য বাজেটে ১৪ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, এই কর্মসূচির কে কোথায়...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন বিষয়ক তৃতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এ সভা...

দিল্লি বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ ও অপ্রীতিকর ঘটনা, দেশে ফিরছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান দিল্লি বিমানবন্দরে ‘অপ্রীতিকর ঘটনার’ মুখোমুখি হওয়ার পর ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের ‘অসম্মানজনক’ আচরণের প্রতিবাদে দেশে ফেরার সিদ্ধান্ত...

সর্বশেষ

চার বছর পর ফ্যামিলি কার্ডের তালিকা হালনাগাদ, বাদ যাবে সচ্ছলরা: অর্থমন্ত্রী

ফ্যামিলি কার্ডের জন্য বাজেটে ১৪ হাজার কোটি টাকা বরাদ্দ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা...

দিল্লি বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ ও অপ্রীতিকর ঘটনা, দেশে ফিরছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান দিল্লি...

কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে জার্মানী, নেদারল্যান্ডসের সাথে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু জাপানের

বিশ্বকাপে প্রথমবার অংশ নেওয়া কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত করে...

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ঘোষণা, সামরিক অভিযান ‘স্থায়ীভাবে’ বন্ধের সিদ্ধান্ত

যুক্তরাষ্ট্র ও ইরান অবশেষে একটি শান্তি চুক্তিতে সম্মত হয়েছে।...

আনোয়ারায় মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামি তেজু গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় মা ও মেয়েকে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান...