রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

ধর্ষণের বিচার চেয়ে চট্টগ্রাম কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

সম্প্রতি ঘটে যাওয়া ধর্ষণ, নারী নিপীড়নের দ্রুত বিচার নিশ্চিত এবং জননিরাপত্তা নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চট্টগ্রাম কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার সকালে সাড়ে ১১টায় নগরের চকবাজার এলাকায় অবস্থিত চট্টগ্রাম কলেজ ক্যাম্পাসে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এ সময় শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাস থেকে মিছিল বের করে গণি বেকারি প্রদক্ষিণ করে আবার কলেজ ক্যাম্পাসে গিয়ে শেষ করেন। এ সময় শিক্ষার্থীরা ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, ধর্ষকদের ফাঁসি চাই’, ‘সারা বাংলায় খবর দে, ধর্ষকদের কবর দে’, ‘আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই’, ‘উই ওয়ান্ট জাস্টিস জাস্টিস’, ‘ধর্ষকদের ঠিকানা, এ বাংলায় হবে না’, ‘টেল মি, হোয়ার আই এম সেইফ’, ‘তুমি কে আমি কে, আছিয়া আছিয়া’সহ বিভিন্ন স্লোগান দেয় শিক্ষার্থীরা। বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা এসব ঘটনার জন্য অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতা রয়েছে বলে দাবি করেন।

বিক্ষোভ সমাবেশে এক নারী শিক্ষার্থী বলেন, ভাইয়ের কাছে ছোট বোনের মেয়ে সেইফ না, তাহলে আমরা কেমনে নিজেকে সেইফ মনে করবো? আমরা তো অনেক দূর থেকে এখানে পড়াশোনা করতে আসছি। আমাদের কোনো সমস্যা হলে আমরা আমাদের কলেজের বড় ভাইদের কাছে যাব, এখন তাদের কাছে আমরা যদি সেইফ না থাকি তাহলে আমরা কি ঘরে বসে থাকবো? আমরা ধর্ষকদের ফাঁসি চাই। দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যাতে এরপর কেউ এরকম কাজ করতে সাহস না পায়।

অপর এক শিক্ষার্থী বলেন, দ্রুত সময়ের মধ্যে আমরা ধর্ষণের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানাই। যারা ইতোমধ্যে গ্রেপ্তার হয়েছে তাদের সর্বোচ্চ শাস্তি চাই। আমরা চাই সারাদেশে জননিরাপত্তা নিশ্চিত করা হোক। যাতে আমাদের মা–বোনেরা নিরাপদে চলাচল করতে পারে।

এই বিভাগের সব খবর

বন্ড জালিয়াতি : ১ কোটি ৭১ লাখ টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা উদঘাটন

চট্টগ্রামের একটি অফডকে রপ্তানিযোগ্য পণ্যের চালান তল্লাশি করে ঘোষণা ছাড়াই ১০টি কাটা জাহাজের পাখা (প্রপেলার স্ক্র্যাপ) জব্দ করেছে কাস্টমস কর্মকর্তারা। অভিনব এই বন্ড জালিয়াতির মাধ্যমে...

পোশাকশ্রমিকরা কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের হুঁশিয়ারি মালিকদের

পোশাকশ্রমিকেরা কাজে যোগ না দিলে আগামীকাল রোববার থেকে শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী কারখানা বন্ধ করে দেবেন মালিকেরা। এ ধারায় কারখানা বন্ধ থাকলে শ্রমিকেরা...

সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ও গবেষণায় গুরুত্বারোপ করেছেন ডা. জুবাইদা রহমান

সুস্থ বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার ওপর গুরুত্বারোপ করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস-প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, সুস্থ বাংলাদেশ...

সর্বশেষ

বন্ড জালিয়াতি : ১ কোটি ৭১ লাখ টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা উদঘাটন

চট্টগ্রামের একটি অফডকে রপ্তানিযোগ্য পণ্যের চালান তল্লাশি করে ঘোষণা...

পোশাকশ্রমিকরা কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের হুঁশিয়ারি মালিকদের

পোশাকশ্রমিকেরা কাজে যোগ না দিলে আগামীকাল রোববার থেকে শ্রম...

সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ও গবেষণায় গুরুত্বারোপ করেছেন ডা. জুবাইদা রহমান

সুস্থ বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার ওপর গুরুত্বারোপ করেছেন...

‘নগর সরকার’ প্রতিষ্ঠা হলে চট্টগ্রামের উন্নয়ন ত্বরান্বিত হবে: ডা. শাহাদাত

চট্টগ্রামকে ক্লিন, গ্রিন, হেলদি, সেইফ ও স্মার্ট সিটি হিসেবে...

৭১ ও ২৪-এর পরাজিত শক্তি সক্রিয় হওয়ার চেষ্টা করছে: ভূমি প্রতিমন্ত্রী

১৯৭১ ও ২০২৪ সালের পরাজিত শক্তি আবার মাঠে সক্রিয়...

হাটহাজারীকে সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল করতে চান মীর হেলাল

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমঅধিকার ও সমান সুযোগ নিশ্চিত করে...