শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বিএসসি’র দুই জাহাজ ৪৫ কোটি ৮৬ লাখ টাকায় বিক্রি

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

সম্প্রতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন এমভি ‘বাংলার জ্যোতি’ ও এমভি ‘বাংলার সৌরভ’ জাহাজ দু’টি সর্বোচ্চ দরদাতার কাছে বিক্রি হয়েছে। জাহাজ দু’টির সর্বোচ্চ মূল্য উঠেছে করসহ ৪৫ কোটি ৮৬ লাখ ৬১ হাজার টাকা। এরইমধ্যে জ্যোতি ও সৌরভ বুঝিয়ে দেওয়া হয়েছে জিরি সুবেদার শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজকে।

মঙ্গলবার বিকেলে চট্টগ্রামে বিএসসি’র প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক এসব তথ্য জানান।

বিএসসি সরকারের লাভজনক প্রতিষ্ঠান উল্লেখ করে মাহমুদুল মালেক বলেন, বাংলার জ্যোতি ও বাংলার সৌরভ ১৯৮৭ সালে ডেনমার্ক থেকে ৬০ কোটি টাকায় কেনা হয়েছিল। জাহাজ দু’টি এ পর্যন্ত ৪২৫ লাখ টন কার্গো পরিবহন করেছে। জ্যোতি আয় করেছে ৮০৫ কোটি টাকা। সৌরভ আয় করেছে ৭৩১ কোটি টাকা।

জানা গেছে, গত বছরের ৩০ সেপ্টেম্বর চট্টগ্রামের পতেঙ্গায় ‘বাংলার জ্যোতি’ তেলবাহী জাহাজে বিস্ফোরণ থেকে আগুন লাগে। ইস্টার্ন রিফাইনারির ডলফিন জেটিতে জাহাজটিতে আগুন লাগে। ঘটনাস্থল থেকে দু’জনের লাশ উদ্ধার করা হয়। ৫ অক্টোবর বাংলার সৌরভে আগুন লাগে। অগ্নিকাণ্ডে চারজন মারা যান। জাহাজ দু’টির নিলামের জন্য ৫ ডিসেম্বর আন্তর্জাতিক দরপত্র আহ্বান করে বিএসসি। ৭ জানুয়ারি দরপত্র খোলা হয়। ১৬টি দরপত্র পাওয়া যায়।

প্রথম সর্বোচ্চ দরদাতা মাস্টার অ্যান্ড ব্রাদার্স দর দিয়েছিল ৪০ কোটি ৪৪ লাখ টাকা। করসহ তারা দিচ্ছে ৪৫ কোটি ৮৬ লাখ টাকা। দ্বিতীয় সর্বোচ্চ দরদাতা ৩৬ কোটি ৬৯ লাখ টাকা দর দিয়েছিল। সংরক্ষিত মূল্য ছিল ৩৬ কোটি ১০ লাখ টাকা। চুক্তি সই হয় ২৭ ফেব্রুয়ারি, আর ৫ মার্চ প্রতিষ্ঠানটি জাহাজগুলোর দায়িত্ব গ্রহণ করে এবং বিচিং সম্পন্ন করে।

কমডোর মাহমুদুল মালেক বলেন, সাধারণত এ ধরনের জাহাজ ২৫-২৬ বছরের বেশি চালানো যায় না। তবে বিএসসি প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের মাধ্যমে এগুলো দীর্ঘদিন সচল রেখেছে। বর্তমানে এগুলো পুনঃব্যবহারের সুযোগ নেই, তাই নিলামে বিক্রি করা হয়েছে।

এই বিভাগের সব খবর

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি ডলারের চুক্তি সই করেছে সরকার। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে, সেজন্য...

সর্বশেষ

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর,...