রোটারি ক্লাব অব চিটাগং পোর্ট সিটির উদ্যোগে মাহে রমজান শীর্ষক আলোচনা ও ইফতার মিটিং শনিবার (৮ মার্চ) নগরীর সিএমপি অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়।
রোটারি ক্লাব অব চিটাগং পোর্ট সিটির প্রেসিডেন্ট রোটারিয়ান জাহেদুল ইসলাম ও সেক্রেটারি রোটারিয়ান মোরশেদুল আলমের পরিচালনায় ইফতারপূর্ব আলোচনা সভায় উপস্থিত ছিলেন পিপি এ এইচ এম ফেরদৌস, চার্টার সেক্রেটারি পিপি এস এম আবু সুফিয়ান, পিপি রাশেদুল হাসান, পিপি আজিজুল বারী চৌধুরী জিন্নাহ, পিপি জাকির হোসাইন, পিপি ছাইফুল হুদা সিদ্দিকী, পিপি ওমর ফারুক, পিপি মোহাম্মদ আরমান, আইপিপি রোটারিয়ান সাজিদুল হক ও প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান খন্দকার এমাদাদুর রহমান।
ইসলাম ধর্মের প্রধান পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম হলো এই যাকাত। অন্য চার স্তম্ভ ঈমান, নামাজ, রোজা ও হজ্জের মতো যাকাত আদায় করাও মুসলিমদের জন্য একটি ‘ফরজ’ ইবাদত। মাহে রমজানের তাকওয়া অর্জনের মধ্যে দিয়ে বিত্তশালীরা তাদের যাকাত সমাজের গরীব- দুঃস্থ অসহায় মানুষদের মধ্যে বিতরণের মাধ্যমে স্বাবলম্বী করার মতো মানসিকতার কথা রোটারিয়ানদের আলোচনায় উঠে এসেছে। পোর্ট সিটি ক্লাবের যাকাত ফান্ড থেকে প্রতিবারের মতো মাদ্রাসা এতিম খানায় নতুন পাঞ্জাবি ইফতার সামগ্রী প্রদান, একটি পরিবারকে ঘর করার জন্য নগদ অর্থ সহয়তা, ৪০ জন অসহায় মানুষকে নগদ অর্থ প্রদান, নবম শ্রেণির একজন স্কুল শিক্ষার্থীর ১ বছরের স্কুলের বেতন ও টিফিনের টাকা প্রদান।
এছাড়া একটি পরিবারকে সুপেয় পানির জন্য টিউবওয়েল স্থাপনে অর্থ সহয়তা দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। পিপি জাকির হোসাইন এর সৌজন্যে আয়োজিত রমজানের আলোচনা শেষে দোয়া ও নামাজ পরিচালনা করেন রোটারিয়ান আজিজুল বারি জিন্নাহ। সর্বশেষে প্রেসিডেন্ট ইলেক্টকে ফুলের শুভেচ্ছা দিয়েছেন সকল রোটারিয়ানবৃন্দ।
রোটারি ক্লাব অব চিটাগং পোর্ট সিটির নিয়মিত সভা ও ইফতার
অনলাইন ডেস্ক

