সোমবার, ২৯ জুন ২০২৬

চট্টগ্রাম কলেজ প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী আয়োজন শুরু

- Advertisement -
Single page 1st Paragraph

বর্ণাঢ্য আনন্দ র‌্যালির মধ্যে দিয়ে বন্দরনগরীর ঐতিহাবাহী শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের ২ দিনব্যাপী পুনর্মিলন অনুষ্ঠানের আয়োজন শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয় আনন্দ র‌্যালি। বহুদিন পর সতীর্থদের সঙ্গে মিলিত হয়ে নাচে-গানে মাতোয়ারা হয়ে নানা বয়সের প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নেন র‌্যালিতে।

কলেজের রেড বিল্ডিং চত্বরে আবার যেন বসেছিল পুরোনো দিনের আড্ডা। নির্ধারিত সময়ের আগেই জড়ো হন সবাই। তারপর বন্ধুদের সঙ্গে নিয়ে র‌্যালিতে অংশ নেন। র‌্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবার কলেজ ক্যাম্পাসে গিয়ে শেষ হয়।

এরপর সতীর্থদের সঙ্গে সাংস্কৃতিক আয়োজনে গানে-আড্ডায় মেতে ওঠেন প্রাক্তন শিক্ষার্থীরা। সংগ্রহ করেন শুক্রবারের অনুষ্ঠানের উপহার সামগ্রী। সে সময় সবার চোখেমুখে ছিল পুনর্মিলনীর উচ্ছ্বাস।

এবারের পুনর্মিলনী উদযাপন কমিটির আহ্বায়ক প্রকৌশলী আলী আহমদ বলেন, ‘এই পুনর্মিলনীর মাধ্যমে আমরা আবার সংগঠিত হতে চাই। প্রাক্তন শিক্ষার্থীরা ঐতিহ্যবাহী চট্টগ্রাম কলেজের উন্নয়নের পাশাপাশি সমাজের উন্নয়নে অবদান রাখতে চান। এবারের পুনর্মিলনী থেকে অর্থ সাশ্রয় করে আমরা একটি তহবিল গঠনের উদ্যোগ নিয়েছি।’

পুনর্মিলনীর পর সবার মতামতের ভিত্তিতে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

এদিকে আগামীকাল শুক্রবার সকালে নগরের নেভি কনভেনশন সেন্টারে শুরু হবে পুনর্মিলনীর দিনব্যাপী অনুষ্ঠান। পুনর্মিলনীর আনুষ্ঠানিক উদ্বোধন হবে সকাল ৯টায়। বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে পাঠ, জাতীয় সঙ্গীত ও প্রয়াত সতীর্থদের স্মরণের মধ্য দিয়ে শুরু হবে অনুষ্ঠান।

এরপর আহ্বায়ক প্রকৌশলী আলী আহমদ এবং সদস্য সচিব এস এম আবু তৈয়ব বক্তব্য রাখবেন। তারপর প্রধান সমন্বয়কারীর শুভেচ্ছা বক্তব্য শেষে হবে মরহুম অধ্যাপক মোহাম্মদ খালেদ স্মরণে স্মারক বক্তৃতা। এরপর স্মৃতিচারণ পর্ব।

এ পর্বে স্বর্ণালী অতীতকে স্মরণ করবেন চট্টগ্রাম কলেজের সাবেক শিক্ষার্থীরা।

মধ্যাহ্নভোজের বিরতির পর থাকছে প্রাক্তনদের নিয়ে ক্যাম্পাস বিজড়িত স্মৃতিমূলক অনুষ্ঠান। কৌতুক পরিবেশন, কুইজ প্রতিযোগিতা, কবিতা পাঠ ও গল্প বলা, কলেজ বন্ধুদের পরিবেশনায় গানের অনুষ্ঠান থাকছে বিকেলের আয়োজনে।

সন্ধ্যায় হবে অতিথি শিল্পীদের পরিবেশনায় গানের অনু্ষ্ঠান। সবশেষে প্রীতিভোজ ও র‌্যাফেল ড্রর মধ্য দিয়ে শেষ হবে দিনব্যাপী আনন্দ আয়োজন।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...