বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬

আনোয়ারায় মেয়ের জামাইয়ের হাতে শাশুড়ি খুন

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

আনোয়ারায় কিস্তির টাকা পরিশোধ ও পারিবারিক কলহের জেরে মেয়ের জামাইয়ের হাতে শাশুড়ি খুনের ঘটনা ঘটেছে।

রবিবার (৯ মার্চ) সকাল ৬টার সময় উপজেলার পরৈকোড়া ইউনিয়নে ওষখাইন পূর্বপাড়া গ্রামে এঘটনা ঘটে। নিহত রশিদা খাতুন (৪৫) পূর্বপাড়া গ্রামের বাদশা মিয়ার স্ত্রী। মেয়ের জামাই ঘাতক হেলাল উদ্দিন মানিক (২৪) একই গ্রামের ফরিদুল ইসলামের ছেলে।

ঘটনার পর ঘাতক হেলাল উদ্দিন পালিয়ে যায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।

নিহতের মেয়ে হাফসা আক্তার (২০) বলেন, দুই বছর আগে হেলাল উদ্দিনের সাথে আমার বিয়ে হয়। আমাদের সংসারে এক বছরের একটি পুত্র সন্তানও রয়েছে। বিয়ের পর থেকে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনের অত্যাচারে আমি বাবার বাড়ি চলে আসি।

অভাব অনঠনের কারনে আমি আনেয়ারায় একটি পোশাক কারখানায় চাকরি নিই। এরই মধ্যে জুয়া ও মাদকাসক্ত স্বামীর তিন লাখ টাকা ঋণ পরিশোধ করতে আমার বেতনের টাকার জন্য চাপ সৃষ্টি করে।

রবিবার ভোর সাড়ে ৫ টায় আমার স্বামী আমার বাবার বাড়ি এসে আমার ভাই ও আমাকে হামলা করলে আমরা দৌড়ে পালিয়ে যায়। পরে আমার মা রশিদা খাতুনকে সামনে পেয়ে একটি গাছ দিয়ে এলোপাতাড়ি মারধর করলে ঘটনাস্থলে আমার মা মারা যায়।

স্থানীয়রা জানায়, বিয়ের পর থেকেই হেলাল উদ্দিন মানিক ও স্ত্রী হাফসা আকতার সাথে পারিবারিক কলহ চলে আসছিল। হেলাল জুয়া খেলে এবং ঋণগ্রস্থ। স্ত্রীর বেতনের টাকা দিয়েই ওই ঋণ পরিশোধ করে। ভোরে তাদের মধ্যে ঝগড়া হয়, পরে আমরা চিৎকার শুনে বের হলে বাড়ির পাশে জমিতে রশিদা খাতুনের লাশ দেখতে পায়।

স্ত্রীকে শারীরিকভাবে নির্যাতন করলে শাশুড়ির সাথে জামাই হেলাল উদ্দিন মানিকের কথাকাটাকাটি হতো। ঘটনার দিন সকালে স্বামী-স্ত্রী সাথে ঝগড়ার পর স্ত্রী কর্মস্থল চলে গেলে শাশুড়ির সাথে ঝগড়া বাধে মেয়ে জামাইয়ের। এসময় মেয়ের জামাই গাছের গুঁড়ি দিয়ে শাশুড়িকে আঘাত করলে ঘটনাস্থলেই শাশুড়ির মৃত্যু হয়। ঘটনার পর থেকে ঘাতক মেয়ের জামাই পলাতক রয়েছে বলেও জানান স্থানীয়রা।

এ বিষয়ে জানতে চাইলে আনোয়ারা থানার ওসি (তদন্ত) মো. তৈয়ব জানান, খুনের ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনার পর ঘাতক হেলাল উদ্দিন পালতক রয়েছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

এই বিভাগের সব খবর

৬৪ জেলায় তিন মাসের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শুরু, অংশ নিচ্ছেন ৪ হাজার ৮০০ জন

দেশের শিক্ষিত কর্মপ্রত্যাশী তরুণ-তরুণীদের দক্ষ মানবসম্পদে পরিণত করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে তিন মাসব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সপ্তম ব্যাচের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে...

ভারতে স্লিপার বাস ও ট্রেইলারের ভয়াবহ সংঘর্ষে নিহত ৮

রাজস্থানের দৌসা জেলার কাছে দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে মঙ্গলবার (৩০ জুন) রাত আড়াইটার দিকে একটি স্লিপার বাসের সঙ্গে ট্রেইলারের সংঘর্ষের পর আগুন লেগে অন্তত ৮ জন...

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই : মির্জা ফখরুল

ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন,...

সর্বশেষ

৬৪ জেলায় তিন মাসের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শুরু, অংশ নিচ্ছেন ৪ হাজার ৮০০ জন

দেশের শিক্ষিত কর্মপ্রত্যাশী তরুণ-তরুণীদের দক্ষ মানবসম্পদে পরিণত করে কর্মসংস্থানের...

ভারতে স্লিপার বাস ও ট্রেইলারের ভয়াবহ সংঘর্ষে নিহত ৮

রাজস্থানের দৌসা জেলার কাছে দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে মঙ্গলবার (৩০ জুন)...

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই : মির্জা ফখরুল

ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই...

চট্টগ্রামে প্রকাশ্যে গুলি করে যুবককে হত্যা

চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানার ফরেস্ট গেইট এলাকায় প্রকাশ্যে গুলি...

সন্ত্রাসবাদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করলেন শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আজ সন্ত্রাসবাদ ও সহিংস...

জুলাই মাসে ১১ কার্গো এলএনজি আমদানি করবে সরকার

চলতি জুলাই মাসে ১১ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি)...