সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

উপদেষ্টা রিজওয়ানার গাড়িতে হামলার প্রধান আসামি জসিম ঢাকায় গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম সিটি করপোরেশনের ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জহুরুল আলম জসিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৫ মার্চ) দিবাগত রাতে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে তাকে আকবর শাহ থানা পুলিশ গ্রেপ্তার করে বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মাহমুদা বেগম। তিনি বলেন, কাউন্সিলর জসিমকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে অনেক মামলা রয়েছে। সেগুলো যাচাই-বাছাই করে তাকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে সেটি সিদ্ধান্ত নেওয়া হবে।
গত ১৭ ফেব্রুয়ারি দুপুরে নগরীর এ কে খান মোড়ে গ্রিন গুলবাহার টাওয়ার নামে ১৪তলা আবাসিক ভবনের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে জহুরুল আলম জসিমের স্ত্রী তাসলিমা বেগমকে গ্রেপ্তার করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে ১৮ ফেব্রুয়ারি আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর কাউন্সিলর জহুরুল আলম জসিম আত্মগোপনে চলে যান। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আকবরশাহ এলাকায় পাহাড় কেটে রাস্তাসহ বিভিন্ন স্থাপনা তৈরির অভিযোগ রয়েছে।
২০২৪ সালের ২৫ জানুয়ারি তাকে সাময়িকভাবে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানের গাড়িতে ঢিল ছোড়া ও হুমকি দেওয়ার মামলায় তাকে ১ নম্বর আসামি হিসেবে অভিযুক্ত করা হয়।

এই বিভাগের সব খবর

চট্টগ্রাম বন্দরে ৮.২৫ টন তামাকসদৃশ পণ্য ও ৯.২৬ টন স্ক্র্যাপ পেপার জব্দ

চট্টগ্রাম বন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) অভিযানে অন্য প্রতিষ্ঠানের নাম ও তথ্য ব্যবহার করে আমদানির অভিযোগে একটি সন্দেহজনক পণ্যের চালান জব্দ করা...

মাহাথির মোহাম্মদের সহধর্মিণী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের স্ত্রী এবং দেশটির চিকিৎসা ও জনস্বাস্থ্য খাতের অন্যতম পথিকৃৎ তুন ডা. সিতি হাসমাহ মোহাম্মদ আলী আর নেই। সোমবার (২৮...

জিইসি মোড়ে ফুটপাত দখলদারদের সরে যেতে ৭ দিনের আলটিমেটাম চউকের

যানজটের অন্যতম হটস্পট চট্টগ্রাম নগরের জিইসি মোড়ে পার্কিংয়ের জায়গা দখল করে বাণিজ্যিক স্থাপনা, ফুটপাত দখল করে দোকানের বর্ধিত অংশ ও অনুমোদনহীন সাইনবোর্ড দেওয়াসহ নানা...

সর্বশেষ

চট্টগ্রাম বন্দরে ৮.২৫ টন তামাকসদৃশ পণ্য ও ৯.২৬ টন স্ক্র্যাপ পেপার জব্দ

চট্টগ্রাম বন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) অভিযানে...

মাহাথির মোহাম্মদের সহধর্মিণী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের স্ত্রী এবং দেশটির চিকিৎসা...

জিইসি মোড়ে ফুটপাত দখলদারদের সরে যেতে ৭ দিনের আলটিমেটাম চউকের

যানজটের অন্যতম হটস্পট চট্টগ্রাম নগরের জিইসি মোড়ে পার্কিংয়ের জায়গা...

সিডিএর মাস্টার প্ল্যান আরো বাস্তবসম্মত করতে হবে : সমন্বয় সভায় মেয়র

চট্টগ্রাম শহরকে নান্দনিক হিসেবে গড়ে তোলার পাশাপাশি গ্রিন, হেলদি,...

নিউইয়র্ক-ঢাকা ফ্লাইট পুনরায় চালু করতে কাজ করছে সরকার

আমেরিকায় সফররত চট্টগ্রাম–২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য এবং বন...

দুদকের মামলায় সাবেক ভূমিমন্ত্রীসহ ৩৬ জনের বিরুদ্ধে আরও ৪ জনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকা ঋণ...