রবিবার, ১৪ জুন ২০২৬

আসছে এস.ডি.জীবন’র নাটক “আপন-পর”

ফটিকছড়ি প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

নাট্য নির্মাতা এস.ডি.জীবন এইবার নির্মাণ করলেন পারিবারিক গল্পভিত্তিক নাটক “আপন-পর”। সম্প্রতি মানিকগঞ্জের বিভিন্ন লোকেশনে “আপন-পর” নাটকের চিত্রগ্রহন শেষ হয়েছে। প্রিয়া সেন’র লেখা গল্পে নাটকটিতে জুটি বেঁধেছেন জনপ্রিয় অভিনয় শিল্পী জাহিদ আশিক-মৌমিতা বিশ্বাস, আমির শাহ ও ফাতিমা। নাট্য নির্মাতা এস.ডি.জীবন বলেন,”আপন-পর” নাটকের গল্পটি অসাধারণ। প্রিয়া সেন সুন্দর একটি পারিবারিক গল্প লিখেছে। আমাদের সমাজে এই রকম ঘটনা প্রতিনিয়তই ঘটছে এবং আমরা কেউ না কেউ এইসব ঘটনার মধ্যদিয়েই জীবন যাপন করছি। এই নাটক দেখে দর্শকরা নিজেদের জীবনের সাথে মিল পাবেন এবং প্রতিটা মুহুর্তে মনে হবে “আসলেই তো এটি আমাদের গল্প”। আমি মুলত সমাজের ঘটমান বাস্তবতাকে নাটকে রুপ দেয়ার চেষ্টা করেছি।বর্তমান সময়ের সমাজকে সুন্দর একটি বার্তা দিবে এই নাটকটি। অভিনেতা-অভিনেত্রী সহ টিমের সকলে আন্তরিকতার সাথে কাজটি করেছেন। আমি সকলকে নাটকটি দেখার আমন্ত্রন জানাচ্ছি।আশা করছি নাটকটি সবার ভালো লাগবে।

এ প্রসঙ্গে গল্পকার প্রিয়া সেন বলেন,আমি মূলত আমার গল্পে সমাজের বাস্তব চিত্র তুলে ধরার চেষ্টা করেছি কারণ নাটক হচ্ছে সমাজের প্রতিচ্ছবি। আমাদের চারপাশে এইরকম ঘটনা প্রনিয়তই ঘটছে। বিশেষ করে নিজেদের স্বার্থ চরিতার্থ করতে গিয়ে আমরা পারিবারিক সর্ম্পক,বন্ধন এগুলো ভূলে যাই।আপনজন থেকে দূরে সরে যাই কিন্তু যখন বুঝি তখন হয়তো আর ক্ষমা চাওয়ার সময়টুকুও আমাদের হাতে থাকে না। আশা করছি এই নাটকটি সবার পছন্দ হবে। রমজান মাসেই “জীবন প্রিয়া ডিজিটাল” ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে নাটক “আপন-পর”। নাটকটির বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন নাসরিন সুলতানা, এম.এম.রহমান, নুরুল কবির, দোলা খান, মঞ্জুর হোসেন সহ আরো অনেকে। চিত্রগ্রহনে ছিলেন শাকিল আহমেদ আফরান। নাটকটি প্রযোজনা করেছেন “জীবন প্রিয়া ডিজিটাল”।

এই বিভাগের সব খবর

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘আমি দেশের সকলের কাছে আহ্বান জানাব আপনার সন্তানের ভবিষ্যতের কথা...

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন । তিনি আজ দুপুরে পিএমখালি ইউনিয়নের পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদকে (৪৫) দিনদুপুরে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার (১৩ জুন) দুপুর...

সর্বশেষ

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ...

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট...

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি। তাই...

নিজে গাড়ী চালিয়ে খাল খনন কর্মসূচিস্থলে গেলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার বিমানবন্দরে নেমে নিজেই গাড়ি চালিয়ে...