বুধবার, ৫ আগস্ট ২০২৬

ভোটদানের প্রক্রিয়া পুনরুদ্ধার করতে হবে : বিভাগীয় কমিশনার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, নাগরিকদের ভোটদানে আগ্রহী করে তোলাই এ দিবসের মূল উদ্দেশ্য। নিরপেক্ষ নির্বাচন দেয়ার যে প্রতিশ্রুতি আমরা দিয়েছি সেটা নিজ নিজ জায়গা থেকে পূরণ করতে হবে। ভোট দেয়ার যে প্রচলন, সেটা আমাদের দেশে অনেক প্রাচীন। যখন ভারতবর্ষ ছিল তখন থেকেই ভোট দিয়ে রাজা নির্বাচান করার প্রক্রিয়াটা চলমান রয়েছে। রাজা গোপালকে ভোট দিয়ে এদেশের জনগণ রাজা নির্বাচন করেছিল এবং তিনি প্রায় ৪শ বছর এ জনপদকে শাসন করেছিল। গণতন্ত্র প্রক্রিয়ায় ভোট দিয়ে রাজা নির্বচন করা আমাদের দেশে অনেক পুরোনো সিস্টেম। এ প্রক্রিয়াকে আমাদের পুনঃরুদ্ধার করতে হবে। যে কোন শর্তে, যে কোন অবস্থাতেই দেশের মানুষকে একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে।
আজ ২ মার্চ রোববার সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় আয়োজিত জাতীয় ভোটার দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আলোচনা সভার পূর্বে সকাল ১০টায় “তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে” এ স্লোগানকে সামনে রেখে বেলুন উড়িয়ে ভোটার দিবসের শুভ উদ্বোধন পরবর্তী বর্ণাঢ্য র‌্যালিতে নেতৃত্ব দেন বিভাগীয় কমিশনার। চট্টগ্রামে যথাযোগ্য মর্যাদায় ৭ম বারের মত জাতীয় ভোটার দিবস উদযাপিত হয়েছে।
চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত জাতীয় ভোটার দিবসের আলোচনা সভায় বিশেষ অতিতি ছিলেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জর অতিরিক্ত ডিআইজি সঞ্জয় সরকার, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম, সিএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ মাহমুদুল হাসান ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কামরুজ্জামান। চট্টগ্রাম আঞ্চলিক ও জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা, বিভিন্ন থানা নির্বাচন কর্মকর্তা-কর্মচারীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে দুপুরের পর থেকে দিনব্যাপী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এনআইডি সেবা প্রদান করা হয়েছে।

এই বিভাগের সব খবর

বাংলাদেশে বিনিয়োগ এবং আরও দক্ষ কর্মী নিতে আগ্রহী সৌদি আরব : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আজ বলেছেন, সৌদি আরব বিভিন্ন খাতে বাংলাদেশে বিনিয়োগ এবং আরো বেশি দক্ষ বাংলাদেশি কর্মী নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। তিনি বলেন,...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে আন্দোলন হয়েছিল তা সম্পূর্ণভাবে ছিল জনগণের আন্দোলন। জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে।...

শেখ হাসিনার বক্তব্য দেওয়ার সঙ্গে ভারত সরকারের কোনও সম্পর্ক নেই: রণধীর জয়সোয়াল

মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির রায় মাথায় নিয়ে ভারতে নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্ধারিত ভার্চুয়াল বক্তব্যের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই...

সর্বশেষ

বাংলাদেশে বিনিয়োগ এবং আরও দক্ষ কর্মী নিতে আগ্রহী সৌদি আরব : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আজ বলেছেন, সৌদি আরব...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

শেখ হাসিনার বক্তব্য দেওয়ার সঙ্গে ভারত সরকারের কোনও সম্পর্ক নেই: রণধীর জয়সোয়াল

মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির রায় মাথায় নিয়ে ভারতে নির্বাসনে...

জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম গড়তে খাল পুনরুদ্ধারে গুরুত্বারোপ চসিক মেয়রের

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং টেকসই...

৮টি ব্র্যান্ডের স্কিন ক্রিমে বিপজ্জনক মাত্রার মার্কারি পেয়েছে বিএসটিআই

আটটি ব্র‍্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমের ল্যাবরেটরি পরীক্ষায় বাংলাদেশ মান...

বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর...