সোমবার, ২৯ জুন ২০২৬

বেশি দামে তেল বিক্রি, ২ প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা

- Advertisement -
Single page 1st Paragraph

আগের দরে কেনা খোলা সয়াবিন ও পাম অয়েল তেল মজুদ রেখে অনিয়মের মাধ্যমে নতুন দরে বিক্রির অভিযোগে চট্টগ্রামের কর্নেল হাটের জামাল অ্যান্ড ব্রাদার্স এবং বিনিময় স্টোরকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিকার অধিদপ্তর। একইসঙ্গে সয়াবিন, পাম ওয়েল আগের দামে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (১১ মে) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত অধিদপ্তর এ অভিযান পরিচালনা করে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিকার অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কর্নেল হাট বাজারে জামাল অ্যান্ড ব্রাদার্স নামে একটি দোকান আগের ক্রয় করা খোলা সয়াবিন ও পাম ওয়েল নতুন দামে বিক্রির উদ্দেশ্যে চার হাজার লিটার মজুত করে রেখেছিল। তারা নতুন দামে পুরোনো তেল বিক্রিও করছিল। এজন্য প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া তাদের আগের দামে তেল বিক্রির নির্দেশনা দিয়েছি।
একই বাজারে বিনিময় স্টোর নামে আরেকটি দোকানে তেল ছিল না। কিন্তু তাদের গুদামে মেলেছে ১৭০ লিটার তেল, যা তারা ফেব্রুয়ারিতে কিনে রেখেছিল। ক্রেতারা বাড়তি দামে নিতে রাজি হলে গুদাম থেকে তেল এনে দেওয়া হত। এজন্য প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া আমাদের উপস্থিতিতে ১৬০ টাকা কেজিতে ১৭০ লিটার তেল বিক্রি করেছেন দোকানদার।
তিনি আরও বলেন, চট্টগ্রামের হালিশহর এলাকার আর্টিলারি বাজারে মূল্য তালিকা না টাঙানোয় দুই দোকানকে ৪ হাজার করে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও বরিশাল ও এসএস স্টোরকে চার হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...