রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

পাহাড় কাটলে শ্রমিক নয়, মালিককে গ্রেফতারের নির্দেশ পরিবেশ উপদেষ্টার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

অন্তর্বর্তী সরকারের বন, জলবায়ু ও পরিবেশ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পাহাড় কাটার সঙ্গে জড়িত আর কোনো শ্রমিককে নয়; পাহাড়ের মালিককে ধরতে চট্টগ্রামের জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছি।

তিনি বলেন, জেলা প্রশাসক চট্টগ্রাম শহরকে ছয়টি জোনে ভাগ করেছেন। সেই জোনগুলোতে একটা করে কমিটি কাজ করবে। যেখানেই কোনো পাহাড় কাটা হবে, এই কমিটির দায়িত্ব হচ্ছে মালিকের বিরুদ্ধে মামলা করা। মালিককে সত্যিকারের আইনের মুখোমুখি করা। আমরা দেখতে চাই মালিক গ্রেপ্তার হলে পাহাড় কাটা হয় কিনা।

বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) উদ্যোগে ২৬ দিনব্যাপী অমর একুশে বইমেলার সমাপনী এবং একুশে স্মারক সম্মাননা পদক ও সাহিত্য পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ঢাকা যেরকম দূষণের জন্য বিখ্যাত, চট্টগ্রাম তেমনি তার নান্দনিকতার জন্য বিখ্যাত। আপনাদের চট্টগ্রামে সমুদ্র আছে, পাহাড় আছে, বন আছে, এরকম শহর বিশ্বে আর খুঁজে পাওয়া যায় না। এটা আমাদের জাতীয় ঐতিহ্য, এগুলো আমাদের জাতীয় সম্পদ হিসেবে রক্ষা করতে হবে।

পরিবেশ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ঢাকায় যখন বইমেলা শুরু হয়, তখন আমরা একটা বিষয় নিশ্চিত করেছিলাম, সেটা হচ্ছে আমরা পলিথিনের ব্যাগ দিতে দিইনি। এবার যদি চট্টগ্রামের বইমেলায় আপনারা সেটা নিশ্চিত করতে নাও পারেন, আগামীবার থেকে সেটা বাস্তবায়নের চেষ্টা করবেন। এই মেলায় যে শুধু বইয়ের বিক্রি হয় তা নয়, এখানে অনেকে আসেন। এখানে মানুষের মূল্যবোধ এবং ভাবের বিনিময় হয়।

এ বছর একুশে স্মারক সম্মাননা পদক পেয়েছেন ভাষা আন্দোলনে বদিউল আলম চৌধুরী (মরণোত্তর), সমাজসেবা ও গবেষণায় প্রফেসর ড. সুকোমল বড়ুয়া, চিকিৎসা বিজ্ঞানে অধ্যাপক ডা. ইমরান বিন ইউনুস, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা আন্দোলনে বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদ চৌধুরী, সমাজসেবায় লায়ন কামরুন মালেক, সংগীতে নকিব খান, সাংবাদিকতায় জাহিদুল করিম কচি, ক্রীড়ায় তামিম ইকবাল খান।

সাহিত্যক্ষেত্রে অবদানের জন্য একুশে স্মারক সম্মাননা পদক পেয়েছেন কথাসাহিত্যে প্রফেসর আসহাব উদ্দীন (মরণোত্তর), প্রবন্ধ ও গবেষণায় প্রফেসর ড. সলিমুল্লাহ খান, শিশু সাহিত্যে মিজানুর রহমান শামীম, শিশু-চিকিৎসা সাহিত্যে প্রফেসর ডা. প্রণব কুমার চৌধুরী, কবিতায় জিল্লুর রহমান, অনুবাদে ফারজানা রহমান শিমু।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে অমর একুশে বইমেলার সমাপনী ও স্বারক সম্মাননা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম, দৈনিক আজাদী সম্পাদক এমএ এ মালেক, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাজনীন কাউসার চৌধুরী।

এ সময় স্বাগত বক্তব্য রাখেন চসিক প্রধান নির্বাহী শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম।

এই বিভাগের সব খবর

বন্ড জালিয়াতি : ১ কোটি ৭১ লাখ টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা উদঘাটন

চট্টগ্রামের একটি অফডকে রপ্তানিযোগ্য পণ্যের চালান তল্লাশি করে ঘোষণা ছাড়াই ১০টি কাটা জাহাজের পাখা (প্রপেলার স্ক্র্যাপ) জব্দ করেছে কাস্টমস কর্মকর্তারা। অভিনব এই বন্ড জালিয়াতির মাধ্যমে...

পোশাকশ্রমিকরা কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের হুঁশিয়ারি মালিকদের

পোশাকশ্রমিকেরা কাজে যোগ না দিলে আগামীকাল রোববার থেকে শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী কারখানা বন্ধ করে দেবেন মালিকেরা। এ ধারায় কারখানা বন্ধ থাকলে শ্রমিকেরা...

সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ও গবেষণায় গুরুত্বারোপ করেছেন ডা. জুবাইদা রহমান

সুস্থ বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার ওপর গুরুত্বারোপ করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস-প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, সুস্থ বাংলাদেশ...

সর্বশেষ

বন্ড জালিয়াতি : ১ কোটি ৭১ লাখ টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা উদঘাটন

চট্টগ্রামের একটি অফডকে রপ্তানিযোগ্য পণ্যের চালান তল্লাশি করে ঘোষণা...

পোশাকশ্রমিকরা কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের হুঁশিয়ারি মালিকদের

পোশাকশ্রমিকেরা কাজে যোগ না দিলে আগামীকাল রোববার থেকে শ্রম...

সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ও গবেষণায় গুরুত্বারোপ করেছেন ডা. জুবাইদা রহমান

সুস্থ বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার ওপর গুরুত্বারোপ করেছেন...

‘নগর সরকার’ প্রতিষ্ঠা হলে চট্টগ্রামের উন্নয়ন ত্বরান্বিত হবে: ডা. শাহাদাত

চট্টগ্রামকে ক্লিন, গ্রিন, হেলদি, সেইফ ও স্মার্ট সিটি হিসেবে...

৭১ ও ২৪-এর পরাজিত শক্তি সক্রিয় হওয়ার চেষ্টা করছে: ভূমি প্রতিমন্ত্রী

১৯৭১ ও ২০২৪ সালের পরাজিত শক্তি আবার মাঠে সক্রিয়...

হাটহাজারীকে সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল করতে চান মীর হেলাল

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমঅধিকার ও সমান সুযোগ নিশ্চিত করে...