শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

খাগড়াছড়ির রামগড় স্থলবন্দর পরিদর্শনে সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল

শ্যামল রুদ্র, রামগড় (খাগড়াছড়ি)
- Advertisement -
Single page 1st Paragraph

নৌ পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহিদুল ইসলাম’র নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল ২৬, ফেব্রুয়ারী বুধবার বিকেলে রামগড় স্থলবন্দর পরিদর্শন করেন। প্রতিনিধি দলটি পরে বন্দরের সম্ভাবনা নিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন।রামগড়  স্থলবন্দরের ভৌগোলিক অবস্থান, আমদানি -রপ্তানি বাণিজ্য, রাজস্ব আয়, উভয় দেশের যাত্রী সাধারনের আসা যাওয়া এবং বন্দর ব্যবহারে   আর্থিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা যাচাই-বাছাই সংক্রান্ত কমিটি রামগড় স্থলবন্দর পরিদর্শন করে নানা বিষয়ে খোঁজ খবর নেন।

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্নসচিব মোহাম্মদ রফিকুল করিম, যুগ্মসচিব (ট্রাপিক) সদস্য মোহাম্মদ শামীম আলম,  ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ মোশারফ হোসেন জি+, ২৪ পদাতিক ডিভিশনের লে. কর্ণেল জে এ এম বখতিয়ার উদ্দীন, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার মো. পায়েল পাশা, অর্থ মন্ত্রণালয় মোহাম্মদ গোলাম কবির, বাণিজ্য মন্ত্রণালয় উপসচিব শরীফ রায়হান কবির, পররাষ্ট্র মন্ত্রণালয় পরিচালক (দক্ষিণ এশিয়া-১) মো. মনোয়ার মোকাররম,  সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সিনিয়র সহকারী সচিব টিনা পাল ।

মতবিনিময় সভায় স্থানীয়রা রামগড়ে স্থলবন্দরের  গুরুত্ব তুলেধরে দ্রুততম সময়ে বন্দরের যাবতীয় কার্যক্রম চালুর আহবান জানান।

এসময় খাগড়াছড়ি জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফেরদৌসী বেগম, রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল সৈয়দ ইমাম জাহান, রামগড় উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত) মঞ্জুর আলম, বন্দর সহকারী প্রকৌশলী রুহুল আমিন, উপজেলা বিএনপি ও জামায়াত নেতৃবৃন্দ, শিক্ষক, ব্যবসায়ী, আমদানি-রপ্তানীকারক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
গত ১৫ জানুয়ারী নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুহিদুল ইসলামকে আহবায়ক করে ১০ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করে নৌপরিবহন মন্ত্রণালয়।
উল্লেখ্য, গত১২ জানুয়ারী নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনে সরেজমিন রামগড় স্থলবন্দর পরিদর্শন করেন।

এই বিভাগের সব খবর

ইসরাইলি প্রস্তাবের বিরোধিতা করতে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি হামাসের আহ্বান

গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে বিদেশে পাঠানোর প্রস্তাবের বিরোধিতা করতে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে হামাস। শুক্রবার এক বিবৃতিতে হামাসের মুখপাত্র হাজেম কাসেম...

কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়রের

চট্টগ্রামকে আধুনিক, পরিবেশবান্ধব ও বিনিয়োগবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে কানাডার সরকারি ও বেসরকারি খাতের বিনিয়োগকারীদের জ্বালানি ও সংশ্লিষ্ট খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত...

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে শুরু হয়েছে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লংমার্চের উদ্বোধনী সমাবেশ। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৭টায় শুরু হওয়া এ...

সর্বশেষ

ইসরাইলি প্রস্তাবের বিরোধিতা করতে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি হামাসের আহ্বান

গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে বিদেশে পাঠানোর প্রস্তাবের বিরোধিতা...

কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়রের

চট্টগ্রামকে আধুনিক, পরিবেশবান্ধব ও বিনিয়োগবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে কানাডার...

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে শুরু হয়েছে ১১ দলীয় ঐক্যের...

অ্যালামনাই ক্লাব স্কুলজীবনের বন্ধন দৃঢ় করে : খসরু

নিজের শিক্ষাজীবনের স্মৃতিচারণ করে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির...

আন্তঃবিভাগীয় অনূর্ধ্ব-১৬ বালিকা ফুটবল প্রতিযোগিতার বর্ণাঢ্য উদ্বোধন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী...

ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার অবরুদ্ধের নির্দেশ

এস আলম গ্রুপের বিরুদ্ধে ২৪ প্রতিষ্ঠানের মাধ্যমে ইসলামী ব্যাংকের...