শনিবার, ২০ জুন ২০২৬

তিন কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ বৈষম্যবিরোধীদের একাংশের, নগরজুড়ে তীব্র যানজট

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন তিন কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা দেড়টায় নগরের লালখান বাজার এলাকায় সড়ক অবরোধ শুরু করেন কিছু শিক্ষার্থী। এর মধ্যে নতুন তিন কমিটি থেকে পদত্যাগ করা প্রায় ২০ থেকে ৩০ জন রয়েছেন।
কমিটি নিয়ে দলাদলির জের ধরে প্রায় সাড়ে ৭ ঘণ্টা অবস্থানের পর চট্টগ্রাম নগরের ব্যস্ততম লালখান বাজার সড়ক ছেড়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশ। রাত ৯টার দিকে কেন্দ্রীয় নেতাদের ২৪ ঘণ্টা আল্টিমেটাম দিয়ে তারা সড়ক ছেড়ে যান।
এর আগে দুপুর দেড়টায় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের খানিক বাদেই কমিটি বাতিলের আল্টিমেটাম দিয়ে সড়কে অবস্থান নেন কমিটিতে নাখোশ হওয়া একটি অংশ। এরপর থেকেই লালখান বাজার ও এর আশপাশের সড়কে যানজট সৃষ্টি হতে শুরু করে। একপর্যায়ে তা নগরজুড়ে ছড়িয়ে যায়। এতে চরম বিড়ম্বনায় পড়েন কর্মজীবী মানুষ।
এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধ ও জুলাই গণহত্যার বিচার দাবিতে নগরের দুই নম্বর গেট বিপ্লব উদ্যান থেকে লালখানবাজারমুখী আরেকটি গণপদযাত্রা বের হয়। নবগঠিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণের ব্যানারে পদযাত্রাটি ওয়াসা মোড় পর্যন্ত এলে পুলিশ তাদের ঘুরিয়ে দেয়। পরে পদযাত্রাটি কাজীর দেউড়ি মোড়ে গিয়ে শেষ হয়।
যানজটে আটকা পড়া সোহেল আহমদ নামে এক চাকরিজীবী বলেন, ‘অফিস ছুটি হয়েছে সেই বিকাল সাড়ে ৫টায়। এখনো গাড়িতেই বসে আছি। অফিস ছুটির পর বাসে করেই যাতায়াত করি। সময় লাগে এক বা দেড় ঘণ্টা। কিন্তু আজ বাসায় যেতেই পারছি না। যে যানজটে আটকা পড়েছি কখন বাসায় পৌঁছাবো তা-ও জানা নেই।’
শুধু সোহেল আহমদই নন, তাঁর মতো অনেকেরই কর্মস্থল থেকে বাসায় ফিরতে বা গন্তব্যে যেতে ভোগান্তি পোহাতে হচ্ছে। রাস্তায় বেরিয়ে ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে নাভিশ্বাস ওঠেছে তাঁদের। বাধ্য হয়ে অনেকেই এ সময় হেঁটে গন্তব্যের উদ্দেশে রওনা হয়েছেন।
সমন্বয়ক জুবায়ের মানিক বলেন, ‘কমিটিতে অবমূল্যায়ন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছিলাম, তখন আমরা তিনটা পর্যন্ত সময় দিয়েছিলাম। যাতে তাৎক্ষণিক কমিটি বাতিল করা হয়। কিন্তু আমরা কেন্দ্রীয় নির্বাহীদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি তারা সবাই একমত যে কমিটিতে বৈষম্য হয়েছে। কিন্তু তাদের মধ্যে এটাও জানতে পেরেছি হাসনাত আব্দুল্লাহ তাঁর জায়গায় অনড় রয়েছেন। তিনি জানিয়েছেন এ কমিটি থাকবে। তাই আমরা স্পষ্টভাবে বলতে পারি লীগ, কিশোর গ্যাংয়ের যে পুনর্বাসন, নারী হেনস্তায় অভিযুক্তদের নিয়ে কমিটি হয়েছে তাই এখানে সরাসরি হাসনাত আব্দুল্লাহ জড়িত।’
এর আগে, বেলা ১২টার দিকে চট্টগ্রাম প্রেস ক্লাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের একাংশ সংবাদ সম্মেলনে করেন। সেখানে তারা জানিয়েছিলেন, তাদের তিন দফা দাবি মানতে হবে। এরমধ্যে প্রথম দাবি নতুন কমিটি বাতিল করা। আর সেটি বাতিলের জন্য তিনটা পর্যন্ত আল্টিমেটাম দেওয়া হয়েছিল।

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন হচ্ছে প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে করা ইউনিয়নের নাম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই সন্তানের নামের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হওয়ায় আলোচনার জন্ম দেওয়া বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলার ‘সীমান্ত’...

পুলিশের পোশাকে ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ পুলিশের পোশাকে আবারও পরিবর্তন এনেছে সরকার। গাঢ় নীল এবং হালকা অলিভ (জলপাই) রঙের সংমিশ্রণে আগের পোশাক বহাল করা হয়েছে। এছাড়া সবার প্যান্টের রং...

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ। একটি আত্মবিশ্বাসী, দক্ষ ও মানবিক প্রজন্ম গড়ে তোলার জন্য...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন হচ্ছে প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে করা ইউনিয়নের নাম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে...

পুলিশের পোশাকে ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ পুলিশের পোশাকে আবারও পরিবর্তন এনেছে সরকার। গাঢ় নীল...

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ...

হজ পালন শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার হাজি, ৫৪ জনের মৃত্যু

পবিত্র হজ পালন শেষে বৃহস্পতিবার পর্যন্ত সৌদি আরব থেকে...

সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত : চাপের মুখে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে সদ্য স্বাক্ষরিত ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ইতোমধ্যেই চাপের...

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া

টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ জিতল...