নগরীর কোতোয়ালী থানাধীন নতুন রেলওয়ে স্টেশনস্থ ৭নং পার্কিং সংলগ্ন ফুটওভার ব্রীজের পাশে ফুটপাতের উপর হতে মোঃ মহিউদ্দিন ও রিয়াদ হোসেন নামে দুজন মাদক ব্যবসায়ীকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৩শত পিস ইয়াবা উদ্ধার করা হয়।মঙ্গলবার(১০ এপ্রিল)রাতে কোতোয়ালী থানা পুলিশের এক অভিযানে তাদের আটক করা হয়।

ধৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে তাহারা জব্দকৃত ইয়াবা ট্যাবলেট সমূহ কক্সবাজার জেলা হইতে স্বল্প মূল্যে সংগ্রহ করিয়া ঘটনাস্থল ও আশপাশ এলাকায় খুচরা মূল্যে বেশী দামে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিল বলে জানায়।কোতোয়ালী থানার এসআই মোঃ মেহেদী হাসান আসামীদ্বয়ের বিরুদ্ধে এজাহার দায়ের করলে মাদকদ্রব্য আইনে ১টি মামলা রুজু হয়। উল্লেখ্য যে, আসামীদের বিরুদ্ধে ইতিপূর্বে কোতোয়ালী থানায় মাদক, অস্ত্র আইন, ডাকাতির প্রস্তুতি সহ সর্বমোট ১১টি মামলা রয়েছে।

