সোমবার, ২৯ জুন ২০২৬

লামায় জুম বাগানে আগুনের ঘটনা তদন্তে ঘটনাস্থলে ৫ সদস্যের টিম

- Advertisement -
Single page 1st Paragraph

লামা উপজেলার সরই ইউনিয়নের দুর্গম পাহাড়ি তিনটি পাড়ায় জুমক্ষেতে আগুন লাগার কারণ জানতে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পাঁচ সদস্যের টিম সরজমিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। টিমের পাঁচ সদস্য ঘটনাস্থল পরিদর্শন করে পাড়াবাসীর সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করেন। বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা’র নির্দেশে গঠিত তদন্ত টিম গত মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করেন। এর আগে ২৬ এপ্রিল আগুন লেগে উপজেলার সরই ইউনিয়নের লাংকম পাড়া, জয় চন্দ্র কারবারী পাড়া ও রেংয়েন কারবারী পাড়াবাসীর প্রায় ১০০ একর জুমক্ষেত পুড়ে যায়। এতে প্রাণ-প্রকৃতির ক্ষতি ও জুমে আবাদ করা ফসল পুড়ে যায়। তবে জুমের এই ভূমি লামা রাবার ইন্ডাস্ট্রিজ দখলে নিতে আগুন লাগায় বলে অভিযোগ করেন বাসিন্দারা। এই ঘটনায় লামা থানায় মামলা করা হলে ২ আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।
পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. মোজাম্মেল হক বাহাদুর, সদস্য সিং ইয়ং ম্রো, সদস্য বাশৈচিং মারমা, জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী মো. জিয়াউর রহমান, ইউএনডিপি-সিএইচটিডিএফের ডিস্ট্রিক্ট ম্যানেজার খুশী রায় ত্রিপুরা পরিদর্শন টিমের সদস্য ছিলেন। এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা জামাল, সরই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইদ্রিচ, পাড়াপ্রধান, ইউপি সদস্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে প্রতি পরিবারকে ৫০ কেজি করে চাল ও ২ লিটার করে পানি দেওয়া হয়। ঘটনাস্থল পরিদর্শনকালে টিমের সদস্যরা পাড়াবাসীর কাছে খাদ্য সংকটসহ বিভিন্ন বিষয় জানতে চান এবং আগুন লাগার ঘটনার সুষ্ঠু তদন্ত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
পরিদর্শন টিমের সদস্য ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হক বাহাদুর সাংবাদিকদের বলেন, গণমাধ্যমে তিন পাড়ায় খাদ্য সংকটের সংবাদে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের নির্দেশে পাঁচ সদস্য বিশিষ্ট পরিদর্শন টিম গঠন করা হয়। এই টিম আগুন লাগার কারণ অনুসন্ধান ও পাড়ার সার্বিক অবস্থা পরিদর্শন করে এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন দাখিল করবে।

 

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...